Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুরুলিয়া থেকে জয়পুর যাত্রা এবার আরও সুবিধাজনক, জেনে নিন কোন পথে চলবে ট্রেন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার পুরুলিয়াবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ পুরুলিয়া থেকে সরাসরি ট্রেনে এবার পৌঁছানো যাবে রাজস্থানের রাজধানী জয়পুর। দীর্ঘদিন ধরেই এই দাবি করে যাচ্ছিল পুরুলিয়াবাসীরা। এবার সেই দাবি পূরণ করা হল। পুরুলিয়া জয়পুরে সরাসরি ট্রেন পরিষেবা অনুমোদন মিলেছে বলে জানা গিয়েছে। আর এই নতুন ব্রেইল পরিষেবা চালু হলে পুরুলিয়া ও আশেপাশে এলাকার সাধারণ মানুষদের যাতায়াত ব্যবস্থা অনেকটা সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

    পুরুলিয়া-জয়পুর রুটে চালু হচ্ছে নতুন ট্রেন (Indian Railways)

    সূত্রের খবর, ১৮০৬১ সাঁতরাগাছি-খাটিপুরা এক্সপ্রেস এবং ১৮০৬২ খাটিপুরা-সাঁতরাগাছি এক্সপ্রেস সপ্তাহে একদিন চলবে। এছাড়াও বুধবার সাঁতরাগাছি থেকে এবং শুক্রবার খাটিপুরা থেকে ট্রেনটি ছাড়বে। এই ট্রেন পুরুলিয়া, টাটানগর, রাঁচি, লোহারডাগা, গড়ওয়া রোড, প্রয়াগরাজ, কানপুর, আগ্রা, দৌসা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের উপর দিয়ে চলাচল করবে (Indian Railways)।

    Indian Railways A new train is being introduced on the Purulia-Jaipur route

    আরও পড়ুন: সময় ফুরোচ্ছে, ১৪ তারিখের মধ্যে আধার কার্ডের এই তথ্য আপডেট না করলে পড়বেন সমস্যায়

    এই নতুন এই ট্রেন পরিষেবা চালু হলে পুরুলিয়া জেলার ছাত্রছাত্রী, শ্রমিক, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। এছাড়াও বিশেষ করে রাজস্থান ও উত্তর ভারতের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

    এছাড়াও পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একদল যাত্রী জানান, এই ট্রেন চালু হলে অনেকটাই উপকার হবে। জয়পুরের সঙ্গে যোগাযোগ মসৃণ হবে। ‌

    পাশাপাশি ‌রেল বোর্ডের নির্দেশিকায় জানানো হয়েছে, খুব শীঘ্রই সুবিধাজনক দিনে এই ট্রেন পরিষেবা চালু করা হবে। যথিও এই ঘোষণাকে কেন্দ্র করে খুশির হাওয়া পুরুলিয়া জেলাজুড়ে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ‘সব বন্ধ করে দিন, ভদ্র হন’, মুখ্যমন্ত্রী হয়েই কাদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু?
    Next Article
    তেলের দামে ফের অশনি সংকেত, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বড় আপডেট সামনে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment