Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তাপপ্রবাহের পরিস্থিতিতে সতর্ক প্রশাসন, স্কুল খোলা নিয়ে জারি নতুন নির্দেশিকা

    5 days ago

    বাংলা হান্ট ডেস্ক: তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। প্রচন্ড গরমের মধ্যে আপাতত সামার ভ্যাকেশন চলছে পড়ুয়াদের। আর এই গরম ও তাপপ্রবাহের কারণে এবার রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হল এক বড় সিদ্ধান্ত। রাজ্য শিক্ষা দপ্তরের সূত্রের খবর, প্রচন্ড গরমে স্কুলে যাওয়াটা কচিকাচাদের পক্ষে যথেষ্ট কষ্টদায়। তাই বাড়ানো হল সামার ভ্যাকেশন (Summer Vacation)।

    গরমের ছুটি বাড়িয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের (Summer Vacation)

    মে মাসের মাঝামাঝি সময় থেকে তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা রাজ্যবাসী। জ্বালা ধরানো গরমে পড়ছে সমগ্র বাংলা। তার ওপর গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। এই গরমের মধ্যে বাইরে বেরোনো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সময় বাচ্চাদের স্কুলে পাঠাতে ও চিন্তায় ভুগছেন অভিভাবকেরা। আর এই সমস্ত কারণ মাথায় রেখে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Summer Vacation)।

    Summer Vacation extended state government makes major announcement

    আরও পড়ুন: ১০ দিনের জন্য বন্ধ শিলিগুড়ি-মালদা কোর্ট ডেমু ও অন্যান্য ট্রেন পরিষেবা, সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা

    তাছাড়া পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিভিন্ন রাজ্যের স্কুলগুলির সামার ভ্যাকেশন বাড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে রাজ্যের বিভিন্ন স্কুল গুলিতে ৩১ দিনের গরমের ছুটি ছিল। সেটি বাড়িয়ে ৫৭ দিন পর্যন্ত করা হয়েছে।

    জানা যাচ্ছে এই প্রচন্ড গরমে দিল্লি এনসিআরের পার্শ্ববর্তী স্কুলগুলিতে ১১ মে থেকে ৩০ মে পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হরিয়ানাতেও আগামী ৩০ মে পর্যন্ত স্কুল ছুটি থাকবে।এমনকি বিহার থেকে শুরু করে উত্তর প্রদেশ, তেলেঙ্গানা এমনকি অন্ধ্রপ্রদেশেও জুনের মাঝামাঝি বা শেষের দিকে খুলতে পারে স্কুল।

    এমতাবস্থায়, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ওড়িশাতে জুন মাসের মাঝামাঝি পাশে শেষের দিকে খুলতে পারে স্কুল।এদিকে বাংলার বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সূত্রের খবর, গরম বাড়লে এরপর ছুটির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে (Summer Vacation)।

    Click here to Read More
    Previous Article
    ১০ দিনের জন্য বন্ধ শিলিগুড়ি-মালদা কোর্ট ডেমু ও অন্যান্য ট্রেন পরিষেবা, সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা
    Next Article
    মিডিয়ায় কথা বললেই কড়া ব্যবস্থা! সরকারি কর্মীদের জন্য নবান্নের জরুরি সার্কুলারে বড় নিষেধাজ্ঞা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment