Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১০ দিনের জন্য বন্ধ শিলিগুড়ি-মালদা কোর্ট ডেমু ও অন্যান্য ট্রেন পরিষেবা, সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা

    5 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ মঙ্গলবার থেকে টানা ১০ দিনের জন্য শিলিগুড়ি জংশন থেকে মালদা কোর্ট স্টেশন পর্যন্ত বন্ধ থাকছে ডেমু পরিষেবা (Indian Railways)। এর ফলে যাত্রীদের যাতায়াত করতে অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই সময় দাঁড়িয়ে ওয়াগানগুলির খালি করার নির্দেশ দেওয়া হয়েছে কাটিহার ডিভিশনের এনজিপি সেকশনকে। তবে রেলের এই সিদ্ধান্তে বিপাকে পড়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

    ১০ দিনের জন্য বন্ধ শিলিগুড়ি-মালদা কোর্ট ডেমু পরিষেবা (Indian Railways)

    এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্তের রেলের এক আধিকারিক জানান, না না কারণে কিছুদিন ধরে পণ্যবাহী রেটগুলি খালি হচ্ছে না। যার কারণবশত ট্রেন চলাচলের ক্ষেত্রে ট্র্যাকে সমস্যা দেখা দিয়েছে। এর জন্যই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।

    Indian Railways Siliguri-Malda court DEMU service suspended for 10 days

    আরও পড়ুন: এক রিচার্জেই ১ বছরের স্বস্তি, Airtel দিচ্ছে প্রতিদিন ২GB ডেটা ও আনলিমিটেড 5G

    তাছাড়া ফ্রেট করিডোরে সময় মতো ওয়াগন খালি না হওয়ায় তার প্রভাব পড়েছে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে। প্রাথমিকভাবে ১০ দিনের জন্য বাতিল করা হলো শিলিগুড়ি জংশন ও মালদা কোট স্টেশনের মধ্যে চলাচলকারী একটি মাত্র ডেমুটি।

    এছাড়াও এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্তের রেল সূত্রে জানা গিয়েছে।আরও কয়েকটি ট্রেন বাতিল করা হতে পারে। রেল সূত্রে জানা গিয়েছে, এনজেপিতে বর্তমানে কর্মীসংকট রয়েছে। যে কারণে মাত্র দুজনকে দিয়ে ট্রেনটি চালানো হচ্ছে।

    পাশাপাশি, দিনের পর দিন নির্দিষ্ট সময়ে পণ্যবাহী রেকগুলি খালি হচ্ছে না। ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে খালি ট্র্যাক পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে ট্রেনটি ১০ দিনের জন্য বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত! দুই বঙ্গে কালবৈশাখী-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর
    Next Article
    তাপপ্রবাহের পরিস্থিতিতে সতর্ক প্রশাসন, স্কুল খোলা নিয়ে জারি নতুন নির্দেশিকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment