Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তালাবন্ধ সাড়ে ৩ কোটির মিষ্টি হাব! এবার সেখানেই বিরাট পরিকল্পনা নতুন রাজ্য সরকারের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল। বিগত প্রায় চার বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে সেই মিষ্টি হাব (Mishti Hub)। এবার সেটা নিয়েই বড় উদ্যোগ নিয়েছে নতুন রাজ্য সরকার (Government of West Bengal)। বামচাঁদাইপুরের মিষ্টি হাব নিয়ে কী পরিকল্পনা চলছে তা জানিয়েছেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।

    বন্ধ পড়ে থাকা মিষ্টি হাব নিয়ে বিরাট পরিকল্পনা রাজ্যের | (Mishti Hub)

    মৌমিতা জানান, এখানে একটি ফুড প্রসেসিং সেন্টারের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া আলুর হাব অথবা রাইসের ইউনিটও চালু করা হতে পারে। কয়েকদিনের মধ্যেই এই ভবনের একটি ব্যবস্থা করা হবে।

    আরও পড়ুনঃ নিজের দলের কর্মীকেই ঠাটিয়ে চড়! মিছিলে বিশৃঙ্খলার পর মেজাজ হারালেন মমতা

    রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের প্রতিমন্ত্রীর কথাতেই পরিষ্কার, সরকারি জায়গা এভাবে ফেলে রাখতে চায় না রাজ্য সরকার। তিনি বলেন, সরকারি জায়গা মানুষের কাজে ব্যবহার করা হবে। শিল্প আসুক, মানুষের কর্মসংস্থান হোক, এটাই মূল লক্ষ্য।

    প্রায় ৯ বছর আগে আসানসোলে জেলা ভাগের মঞ্চ থেকে এই মিষ্টি হাবের উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরে এই মিষ্টি হাব তৈরি করা হয়। তবে ধুমধাম করে উদ্বোধন, দোকানপাট চালু হলেও এখানে সেভাবে ব্যবসার পসার জমেনি। ফলে একের পর এক দোকান বন্ধ হতে শুরু করে।

    পরবর্তীতে বিভিন্ন সময়ে নানা মহল থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকেও নানা ভাবে এই মিষ্টি হাব সচল করার চেষ্টা করা হয়েছিল। তবে সেসব কাজে আসেনি। ফলে একতলা ও দোতলার বহু দোকানের পাকাপাকিভাবে ঝাঁপ বন্ধ হয়ে যায়।

    Bardhaman Mishti Hub

    এই মিষ্টি হাবে একবার মিষ্টি মেলার আয়োজন করেছিল প্রশাসন। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। খড়গপুর আইআইটি-ও এই নিয়ে ময়দানে নেমেছিল। সমীক্ষা করা হয়, জেলাশাসকের সঙ্গে বিশেষজ্ঞরা কথা বলেন। তবে তা সত্ত্বেও পরিস্থিতি মোটামুটি একই ছিল।

    বিগত চার বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে থাকা এই মিষ্টি হাব নিয়েই নতুন ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। আগামীদিনে এখানে কী হয় সেটা দেখতেই মুখিয়ে সকলে।

    Click here to Read More
    Previous Article
    "ছেলে নির্দোষ!" যারা পিটিয়ে খুন করেছে, তাদের শাস্তির আর্জি ইন্দ্রজিতের পরিবারের
    Next Article
    ২০ দিনেই নতুন দুধিয়া ব্রিজ, পাহাড়ের নিরাপত্তা ও উন্নয়নে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment