Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শ্বাস ফেলার সময় নেই ভারতীয় দলের! IPL শেষ হওয়া মাত্রই গম্ভীরদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ

    19 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্ক: শুভমান গিলের (Shubman Gill) নেতৃতাধীন গুজরাটকে হারিয়ে বিরাট কোহলিদের (Virat Kohli) টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে আইপিএলের (IPL 2026) এবারের সংস্করণ। তবে এখনই বিশ্রামের সুযোগ পাচ্ছে না গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। এরপর টানা ৮ মাস রয়েছে ঠাসা আন্তর্জাতিক সূচি। ঘরের মাঠে আফগানিস্তান, তারপর ইংল্যান্ড, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড সফর। বছরের শেষে আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফি। বিসিসিআইয়ের (BCCI) ঘোষিত সূচি অনুযায়ী জুন ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত ভারত খেলবে ৩টি টেস্ট, ১৮টি ওয়ান ডে ও ২৫ টি টি – টোয়েন্টি ম্যাচ।

    জুন ২০২৬, আফগানিস্তানের ভারত সফর :-
    আইপিএল শেষের ৬ দিন পরেই মাঠে নামছে ভারত। একটি টেস্ট ও ৩টি ওয়ান ডে ম্যাচ খেলতে তারা মুখোমুখি হবে আফগানিস্থানের।

    ৬ থেকে ১০ ই জুন অবধি আফগানদের বিরুদ্ধে একটি টেস্ট খেলতে মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামে নামবে ভারত। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাথে এই টেস্টের কোনো সম্পর্ক নেই। এরপর ধর্মশালার এইচপিসিএ, লখনৌয়ের একানা, চেন্নাইয়ের চিপকে যথাক্রমে ১৪, ১৭ ও ২০শে জুন তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। ২০২৭ ওডি আই বিশ্বকাপের আগে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    জুন ২০২৬, ভারতের আয়ারল্যান্ড সফর :
    ২০০৭ সালের পর প্রথমবার বেলফাস্টে কোনো ম্যাচ খেলবে ভারতীয় দল। দুই ম্যাচের টি – টোয়েন্টি সিরিজে অনেক নতুন তারকাকে বাজিয়ে নিতে চাইবে তারা। বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবের মাঠেই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে।

    আরও পড়ুন: বদলে যাবে ভারতীয় T-20 দল! IPL 2026 থেকে শিক্ষা নিয়ে এই তারকাদের সুযোগ দেবে BCCI

    জুলাই ২০২৬, ভারতের ইংল্যান্ড সফর :

    এই সফরে মোট ৫ টি টি – টোয়েন্টি ম্যাচ ও ৩ টি ওয়ান ডে ম্যাচ খেলতে নামবেন শুভমান গিল, হার্দিক পান্ডিয়ারা। টি – টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১লা জুলাই, চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড ক্রিকেট গ্রাউন্ডে। এরপর ৪ ঠা জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মেন-ইন-ব্লুজ। তৃতীয় টি – টোয়েন্টিটি অনুষ্ঠিত হবে নটিংহ্যামের বিখ্যাত ট্রেন্ট ব্রিজ গ্রাউন্ডে। এরপর ব্রিস্টল ও সাউদাম্পটনে ৯ ও ১১ ই জুলাই সিরিজের শেষ দুটি ম্যাচ খেলবে ভারত। এরপর ১৪, ১৬ ও ১৯ শে জুলাইয়ে যথাক্রমে এজবাস্টন, সোফিয়া গার্ডেন ও লর্ডসে সিরিজের তিনটি ওয়ান ডে ম্যাচ খেলতে মাঠে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

    India National Cricket Team is worried about these 2 players.

    এখানেই শেষ হয়, এরপর ২৩, ২৫ ও ২৬ শে জুলাই মোট ৩ ম্যাচের টি – টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবোয়ে উড়ে যাবেন গৌতম গম্ভীররা।

    আরও পড়ুন: ওপেনে কোহলি – সূর্যবংশী! বল হাতে সুনীল নারায়নের সাথে কারা জায়গা পেলো IPL 2026 এর সেরা একাদশে?

    সেই সফর শেষ হতে না হতেই আগস্টে ২ ম্যাচের টেস্ট ও ৩ ম্যাচের টি – টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা যেতে হবে ভারতীয় দলকে। এরপর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ভারত সফরে আসবে ভয়ঙ্কর ক্যারিবিয়ান দল। ৩ ম্যাচের টি – টোয়েন্টি ও ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতীয় দলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে তারা।

    বিশ্বকাপ জেতার পর কোচ গৌতম গম্ভীর সোজাসুজি জানিয়েছিলেন যে এই সাফল্যের জন্য পরবর্তী সময়ে তাদের পরিশ্রম কমে যাবে না। আর ভারতীয় দলের পরবর্তী সুচি এখন সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। আইপিএল পরবর্তী সময়টা ভারতীয় জন্য নতুন রান দল সাজানোর মুহূর্ত। আফগানিস্তান টেস্ট দিয়ে শুরু, তারপরে রয়েছে ইংল্যান্ডের মাটিতে কঠিন লিমিটেড ওভার সিরিজ। বছর শেষ হলেই আসবে বর্ডার-গাভাস্কার ট্রফির অগ্নিপরীক্ষা। কোচ গৌতম গম্ভীর ও নির্বাচকদের জন্য ফিটনেস বজায় রেখে সকল যোগ্য ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

    Click here to Read More
    Previous Article
    জুতো পরে বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান! ফের বিতর্কে মমতা
    Next Article
    সুরেন্দ্রনাথ কলেজে OYO রুম চালাতেন TMC নেতা দেবাশীষ ব্যানার্জি! কলেজের দেখলে চক্ষুচড়ক গাছ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment