Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জুতো পরে বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান! ফের বিতর্কে মমতা

    20 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ নয়া বিতর্কে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চে যাওয়ার আগে বিআর আম্বেদকরের (BR Ambedkar) মূর্তিতে মাল্যদান করেছিলেন তিনি। সেই নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। তাঁর বিরুদ্ধে জুতো পরে আম্বেদকরের মূর্তি মালা দেওয়ার অভিযোগ উঠেছে।

    জুতো পরে আম্বেদকরের মূর্তি মাল্যদান মমতার (Mamata Banerjee)!

    এদিন দুপুর ২টো নাগাদ কালীঘাটের বাসভবন থেকে বেরোন তৃণমূল নেত্রী। সেখান থেকে প্রথমেই রেড রোডে যান তিনি। সেখানে বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এই নিয়েই দেখা দিয়েছে বিতর্ক।

    একটি ভিডিওয় দেখা গিয়েছে, বিআর আম্বেদকরের মূর্তিতে মালা দেওয়ার সময় তৃণমূল নেত্রীর পায়ে জুতো রয়েছে। জুতো পরে মাল্যদানের এই ঘটনাতেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

    আরও পড়ুনঃ “অরূপ বিশ্বাস কাজ করতে দিত না, সুজিত বসু…”! এবার বিস্ফোরক মমতার ভাই

    এদিকে এদিন মমতা যখন বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করছিলেন, সেই সময় তাঁর সঙ্গে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী ছিলেন। ভিডিওয় দলনেত্রীর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষদের দেখা গিয়েছে।

    অন্যদিকে আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের পর ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, “জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে জায়েঙ্গে”। বাংলার যার তর্জমা করলে দাঁড়ায়, “বেঁচে থাকলে বিজেপি-কে সরাবই”। সেই সঙ্গেই জানান, বিজেপি বাদে সকল রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে।

    Mamata Banerjee garlanding BR Ambedkar statue

    মমতা (Mamata Banerjee) এদিন অভিযোগ করেন, দিল্লি থেকে কলকাঠি কেড়ে তৃণমূল ভাঙার ‘ষড়যন্ত্র’ চলছে। তবে সেই চক্রান্ত ভেস্তে দেওয়ার বার্তা দেন তিনি। একইসঙ্গে গত শনিবার সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনা সহ আরও বেশ কিছু ইস্যুতে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো।

    Click here to Read More
    Previous Article
    Surendranath Collegeর ইউনিয়ন রুমের স্টোর রুমে উইয়ে ধরা লক্ষ লক্ষ টাকা উদ্ধার!দেখুন বিস্ফোরক অভিযোগ
    Next Article
    শ্বাস ফেলার সময় নেই ভারতীয় দলের! IPL শেষ হওয়া মাত্রই গম্ভীরদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment