Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিধবা ভাতার ১৫০০ পেলেও কি অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে? সরকারি নিয়ম কী বলছে জানুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হয়েছে প্রায় তিন মাস হতে চলল। তবে এখনও এই নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। সম্প্রতি এই প্রকল্পের বেশ কিছু নিয়ম শিথিল করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সেই ঘোষণা করেছেন। এরপর অনেকের প্রশ্ন, বিধবা ভাতা (Bidhoba Bhata) পেলেও কি অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা পাওয়া যাবে? এক্ষেত্রে সরকারি নিয়ম কী বলছে জেনে নিন।

    বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে? | (Annapurna Yojana)

    সম্প্রতি নবান্নে একটি সাংবাদিক বৈঠক থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষের বেশি, তাঁদের নামও বাদ যাবে। তবে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করার ঘোষণাও করেছেন তিনি।

    আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারত চালুর পরেও স্বাস্থ্যসাথী বন্ধ হবে না! কতদিন চলবে? জানালেন স্বাস্থ্যমন্ত্রী

    শুভেন্দু জানান, পঞ্চায়েত এলাকার মহিলাদের জন্য তিনটি ঘর বিশিষ্ট বাড়ির নিয়ম প্রযোজ্য হবে না। পাশাপাশি ২৫ থেকে ৬০ বছর বয়সী যেসব মহিলা তিন হাজার টাকার কম ভাতা পান (যেমন- বিধবা ভাতা মাসে দেড় হাজার টাকা), তাঁরা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার অধীন তিন হাজার টাকা করে পাবেন।

    দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষাণ যোজনার উপভোক্তাদের ক্ষেত্রে অবশ্য এই শর্ত নেই। এই দুই প্রকল্পের মহিলা সুবিধাভোগীরা দু’টি করে প্রকল্পের সুবিধা একসঙ্গে পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    annapurna yojana(67)

    এছাড়া শুভেন্দু জানান, কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত, পুরসভা ও পঞ্চায়েত, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিজীবী হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। তবে কোনও সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকদের পরিবারের মহিলাদের এই প্রকল্পে আবেদন জানাতে বাধা নেই।

    তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় চালু হওয়া অন্নপূর্ণা যোজনার দু’টি কিস্তি দিয়েছে রাজ্য সরকার। অগাস্টে তৃতীয় কিস্তি দেওয়ার কথা। আগামী ১৭ অগাস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পাঠাবে সরকার। তবে এরপর থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে তিন হাজার টাকা করে ট্রান্সফার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    Click here to Read More
    Previous Article
    'খেলা হবে' বলতে গিয়ে নিজেরাই মাঠের বাইরে: Suvendu Adhikari
    Next Article
    স্বাধীনতা দিবসে মাঠে নামছে গম্ভীরের ভারত! ‘গর্বের মুহূর্ত’ ঘোষণা করলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment