Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    Ola-Uber-Rapido-তে রাইড বুকিংয়ে আর বাড়তি টাকা নয়, কড়া নির্দেশ কেন্দ্রের

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: অ্যাপ ক্যাব (App Cabs) বুক করতে গিয়ে এবার থেকে যাত্রীদের আর রাইড পাওয়ার আশায় অতিরিক্ত টাকা গুনতে হবে না। Ola, Uber, Rapido-র মতো রাইড-হেলিং প্ল্যাটফর্মে বুকিংয়ের আগে বা বুকিংয়ের সময় ‘টিপ’ কিংবা অন্য কোনও অতিরিক্ত অর্থ দেওয়ার মাধ্যমে দ্রুত রাইড পাওয়ার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের এই নির্দেশের ফলে যাত্রীদের দীর্ঘদিনের একটি অভিযোগের সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে। এতদিন অনেক ক্ষেত্রেই দেখা যেত, অ্যাপে নির্দিষ্ট ভাড়া দেখানোর পরেও সেই দামে চালকরা রাইড গ্রহণ করছেন না। ফলে ২০, ৩০, ৪০ কিংবা কখনও ৬০ টাকা পর্যন্ত অতিরিক্ত দিয়ে রাইড বুক করলে গাড়ি পাওয়ার সম্ভাবনা বাড়ত।

    রাইড বুক করতে এবার থেকে আর অ্যাপ ক্যাবগুলিকে (App Cabs) বাড়তি দিতে হবে না

    কেন্দ্রের নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যাত্রা শুরু হওয়ার আগে কোনওভাবেই টিপ দেওয়ার অপশন রাখা যাবে না। অর্থাৎ দ্রুত ক্যাব পাওয়া, পছন্দের চালক পাওয়ার সম্ভাবনা বাড়ানো কিংবা তাড়াতাড়ি রাইড কনফার্ম করার জন্য যাত্রীকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া যাবে না। বিভিন্ন অ্যাপে (App Cabs) ‘Advance Tip’, ‘Choose an Add-on’ কিংবা ‘Improve your chances of quicker ride confirmation’-এর মতো অপশন দেখা যাওয়ার অভিযোগের পরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারের বক্তব্য, এই ধরনের ব্যবস্থা থাকলে নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের উপর কার্যত অতিরিক্ত খরচের চাপ তৈরি হয়।

    আরও পড়ুন: চামোলিতে সুড়ঙ্গের ভিতর বিপর্যয়, ৭ শ্রমিকের মৃত্যু; আটকদের উদ্ধারে NDRF-সেনা

    তবে এর অর্থ এই নয় যে রাইড শেষ হওয়ার পরে চালককে টিপ দেওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। কোনও যাত্রী চালকের পরিষেবায় সন্তুষ্ট হলে কিংবা নিজের ইচ্ছায় তাঁকে বাড়তি টাকা দিতে চাইলে সেই সুযোগ থাকছে। তবে সেই টিপ দেওয়ার ব্যবস্থা শুধুমাত্র যাত্রা শেষ হওয়ার পর রাখা যাবে। রাইড বুক করার সময় বা যাত্রা শুরু হওয়ার আগে কোনও ধরনের টিপ দেওয়ার বিকল্প অ্যাপ সংস্থাগুলি রাখতে পারবে না। একইসঙ্গে যাত্রা শেষে যে টিপ দেওয়া হবে, তার পুরো অর্থই চালকের কাছে পৌঁছতে হবে। অ্যাপ ক্যাব (App Cab) সংস্থা সেই টাকার কোনও অংশ নিতে পারবে না।

    কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের মূল ভিত্তি হল মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইনস ২০২৫। রাইড-হেলিং সংস্থাগুলিকে নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বুকিং ব্যবস্থাকে এই নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে কোনও অ্যাপ যদি দ্রুত রাইড পাওয়ার সম্ভাবনা বাড়ানোর নামে বুকিংয়ের সময় অতিরিক্ত টাকা চায়, তা নিয়মবহির্ভূত বলে গণ্য হতে পারে। যাত্রীদের জন্য এর ফলে ভাড়ার কাঠামো আরও স্বচ্ছ হওয়ার পাশাপাশি বুকিংয়ের সময় অতিরিক্ত অর্থ দেওয়ার চাপও কমবে বলে আশা করা হচ্ছে।

    From now on, you won't have to pay extra for app cabs to book a ride.

    আরও পড়ুন: বাড়িতে বসেই বানান আয়ুষ্মান ভারত কার্ড! অনলাইন ও অফলাইন আবেদন পদ্ধতি জানুন

    অ্যাপ ক্যাব (App Cabs) পরিষেবা ব্যবহারকারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি অভিযোগ ছিল অ্যাপে দেখানো ভাড়ায় অনেক সময় চালকরা রাইড নিতে চান না। সেই কারণে যাত্রীদের বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে রাইড বুক করতে হত। কেন্দ্রের নতুন নির্দেশ সেই প্রবণতা বন্ধ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। তবে বাস্তবে সংস্থাগুলি কত দ্রুত তাদের অ্যাপের নকশা ও বুকিং প্রক্রিয়ায় পরিবর্তন আনে, সেটাই এখন দেখার। সরকারের স্পষ্ট বার্তা, দ্রুত গাড়ি পাওয়ার সুযোগ করে দেওয়ার নামে যাত্রীদের কাছ থেকে রাইড শুরুর আগেই অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।

    Click here to Read More
    Previous Article
    "Ananta Maharaj-কে বঙ্গভূষণ কে দিয়েছিলেন?"প্রশ্ন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-এর
    Next Article
    ‘ভারতের মন্দিরে কোনও ঘণ্টা…’, লস্করের শীর্ষ নেতাদের সঙ্গে একই মঞ্চে বসে হুমকি প্রাক্তন পাক স্বরাষ্ট্রমন্ত্রীর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment