Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ধীরগতি নয়, এবার দ্রুত করতে হবে কাজ! স্মার্ট মিটার নিয়ে রাজ্যগুলিকে বড় নির্দেশ কেন্দ্রের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ স্মার্ট মিটার (Smart Meter) নিয়ে চর্চা-আলোচনার শেষ নেই। নতুন এই ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে হাজারও প্রশ্ন রয়েছে। এই আবহে স্মার্ট মিটার নিয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বড় নির্দেশ দিয়ে দিল কেন্দ্রীয় সরকার (Central Government)।

    স্মার্ট মিটার নিয়ে কী নির্দেশ দিয়েছে কেন্দ্র | (Smart Meter)

    সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে স্মার্ট মিটার নিয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, সব ধরণের গ্রাহকদের জন্য স্মার্ট ইলেকট্রিক মিটার বসানোর কাজ দ্রুত শেষ করতে হবে। দেশে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণ ও স্মার্ট মিটারের ব্যবহার দ্রুত বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

    আরও পড়ুনঃ ‘৪টেয় ছুটি হলে কাজ করে বাড়ি কখন যাবে?’ শিক্ষকদের নিয়ে বড় প্রশ্ন হাইকোর্টের, কোন মামলায়?

    সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনও গ্রাহক প্রিপেইড পরিষেবা নেবেন নাকি পোস্ট পেইড পরিষেবা, তার উপর স্মার্ট মিটার বসানোর বিষয়টি নির্ভর করবে না। স্মার্ট মিটার বসানো ও প্রিপেইড কানেকশন নেওয়া দু’টি আলাদা বিষয় বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

    কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোনও গ্রাহক বাড়িতে স্মার্ট মিটার বসাচ্ছেন মানেই তাঁকে বাধ্যতামূলকভাবে প্রিপেইড সংযোগ নিতে হবে এমনটা নয়। কোনও এলাকায় প্রিপেইড বিলিং ব্যবস্থা থাকবে নাকি পোস্ট পেইড, তা নির্দিষ্ট বিদ্যুৎ বণ্টন সংস্থার নিয়মের উপর নির্ভর করবে।

    Smart meter

    এদিকে জানা গিয়েছে, কেন্দ্রের তরফে দ্রুত স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে মানেই দেশের সব পরিবারে একসঙ্গে স্মার্ট মিটার পৌঁছে যাবে না। রাজ্য ও অঞ্চলভেদে এই কাজের গতি ভিন্ন হতে পারে। ধাপে ধাপে এই কাজ সম্পন্ন হবে। ফলে কোনও এলাকায় স্মার্ট মিটার কবে বসবে, তা জানার জন্য স্থানীয় বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।

    রাজ্যে ইতিমধ্যেই স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে। অনেক জায়গায় স্মার্ট মিটার বসানোও হয়ে গিয়েছে। এই আবহে দেশের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দ্রুত এই কাজ শেষের নির্দেশ দিল কেন্দ্র।

    Click here to Read More
    Previous Article
    রাজ্য সরকারি কর্মীদের প্রমোশনে কড়া নিয়ম, মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া মিলবে না পদোন্নতি
    Next Article
    আরজি কর মামলায় গ্রেফতার নির্মল ঘোষ, "এই অপরাধীদের শ্রীঘরেই মানায়"- বললেন অরিজিৎ বক্সী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment