Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আহমেদাবাদ থেকে মুম্বই মোটে ২ ঘন্টায়, কবে ছুটবে প্রথম বুলেট ট্রেন? ভাড়াই বা কত?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের গতির অধ্যায়ে যুক্ত হতে চলেছে নতুন পৃষ্ঠা। চালু হতে চলেছে ভারতের প্রথম বুলেট ট্রেন (Bullet Train)। এই ট্রেন চালু হলে এটাই হবে দেশের সর্বোচ্চ গতির ট্রেন। কোন রুটে ছুটবে এই ট্রেন, ট্রেনের গতিই বা কত হবে? সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে রেল মন্ত্রক।

    বুলেট ট্রেনের (Bullet Train) কাজ চলছে জোরকদমে

    কেন্দ্রের তরফে জানা গিয়েছে, বুলেট ট্রেনের কাজ একেবারে চলছে জোরকদমে। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ১৫ অগাস্টের মধ্যেই প্রথম বুলেট ট্রেন চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সেই মতোই এগোচ্ছে কাজ। এমনকি রেল মন্ত্রকের তরফে বুলেট ট্রেনের কাজের কিছু ঝলকও শেয়ার করা হয়েছে।

    When will india first bullet train start

    কোন কোন স্টেশন পড়বে: রেল সূত্রে খবর, মুম্বই-আহমেদাবাদ রুটে চলবে প্রথম বুলেট ট্রেন (Bullet Train)। ৫০৮ কিমি দূরত্বের এই রুটে যে প্রধান স্টেশনগুলি পড়বে সেগুলি হল মুম্বই, থানে, বিরার, বোইসার, ভাপি, বিলিমোরা, সুরাট, ভরুচ, ভাদোদরা, আনন্দ, আহমেদাবাদ, সবরমতী। মোট ৫০৮ কিমি রুটে চলছে বুলেট ট্রেনের হাইস্পিড করিডর। যত দ্রুত এই কাজ শুরু হবে, টেস্ট রানও তত দ্রুত শুরু করা যাবে।

    আরও পড়ুন : গঙ্গা-পদ্মার চিরকালীন দ্বন্দ্ব শেষ, এই নদীর ইলিশই সবথেকে সুস্বাদু, গবেষণায় ফাঁস তথ্য

    কত হবে গতি: লাইন বসানোর পাশাপাশি ইলেকট্রিক লাইন বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে। এই কাজটা শেষ হলেই শুরু হয়ে যাবে ট্রেনের টেস্ট রান। বুলেট ট্রেন হতে চলেছে ভারতের প্রথম হাইস্পিড ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, ভারতে বুলেট ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ৩২০ কিমি। অর্থাৎ আহমেদাবাদ থেকে মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে মুম্বই।

    আরও পড়ুন : একঘেয়েমি ভাপা-ঝোল নয়, টক ঝাল আচার দিয়ে রাঁধুন ইলিশ, রইল রেসিপি

    বুলেট ট্রেন নিয়ে আমজনতার আগ্রহ তুঙ্গে। তবে এই প্রিমিয়াম ট্রেনের ভাড়া কত হবে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে, সাধারণ ট্রেনের তুলনায় বুলেট ট্রেনের ভাড়া অনেকটাই বেশি হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    স্বাধীনতা দিবসে মাঠে নামছে গম্ভীরের ভারত! ‘গর্বের মুহূর্ত’ ঘোষণা করলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল
    Next Article
    'শুধু রঙের পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন করতে হবে', বললেন CM Suvendu Adhikari

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment