Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফসকে গেলো সুবর্ণ সুযোগ! অতিরিক্ত লোভ করতে গিয়ে নিজের পায়ে কুড়ুল মারলেন হার্দিক পান্ডিয়া

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে আগামী আইপিএলের (IPL 2027) আগে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ছাড়ার সর্বোচ্চ চেষ্টা করছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু অতিরিক্ত বড় দাবি করতে গিয়ে সেই চেষ্টায় সফল হওয়ার একটি বড় রাস্তা নিজেই বন্ধ করে দিলেন এই তারকা অলরাউন্ডার। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই তারকা ক্রিকেটারের আবারও একবার গুজরাট টাইটান্সে (Gujrat Titans) ফিরে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছিল। কিন্তু তার একটি ভুলেই সেই রাস্তা এবার পুরোপুরি বন্ধ।

    অধিনায়ক হিসেবে গুজরাট টাইটান্সকে তিনি ২০২২ সালে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন। তারপরের বছর আবারও সেই দলকে তিনি ফাইনালে তুলেছিলেন। তারপর দলের সমর্থকদের মন ভেঙে দিয়ে তিনি ফের ফিরে গিয়েছিলেন নিজের পুরোনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে। কিন্তু সেখানে গিয়ে অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে প্রত্যাশিত সাফল্য পাননি তিনি।

    ৩২ বছর বয়সী তারকা অলরাউন্ডারকে আবার একবার তাদের দলে ফিরিয়ে আনার ব্যাপারে গুজরাট টাইটান্স ইতিবাচক মনোভাব নিয়েই এগোচ্ছিল। কিন্তু ফের একবার সেই দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব রেখেছিলেন হার্দিক। কিন্তু তার এই প্রস্তাবে রাজি হতে পারেননি দলটির মালিক গোষ্ঠী। হার্দিকও অধিনায়ক হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ার বিষয়ে তিনি অনড় থাকায় সেই আলোচনা ভেস্তে যায়।

    আরও পড়ুন: দেশের পতাকার মান রাখলো ইস্টবেঙ্গল! কুয়েতের ক্লাবকে টেক্কা দিয়ে ACL 2-এর যোগ্যতা অর্জন লাল-হলুদ শিবিরের

    গুজরাটের দলটি বর্তমান অধিনায়ক শুভমান গিলকে সরিয়ে হার্দিককে সেই পদে পুনরায় ফেরাতে রাজি ছিল না। বর্তমানে ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ককে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে তাদের। হার্দিকের অভিজ্ঞতাকে গুরুত্ব দিলেও, তারা চেয়েছিল তিনি অধিনায়ক হিসেবে নয়, বরং একজন সিনিয়র খেলোয়াড় হিসেবেই দলে ফিরুক। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি।

    আরও পড়ুন: আচমকাই বদলে গেলো পন্থের স্বভাব! শ্রীলঙ্কা সিরিজে ভোগান্তির মুখোমুখি হবে গম্ভীরের ভারত?

    অধিনায়ক হিসেবে টানা তিনটি হতাশাজনক মরশুম শেষ করার পর মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আইপিএল ২০২৬-এ মুম্বাই নবম স্থানে তাদের যাত্রা শেষ করে। হার্দিক ১০টি ম্যাচে মাঠে নেমে ২২.৮৮ গড়ে ২০৬ রান করেন এবং ৪টি উইকেট নেন। টুর্নামেন্টের শেষ অংশে পিঠের পেশির চোটের কারণে তিনি মাঠে নামতে পারেননি। এর আগে রোহিত শর্মার পরিবর্তে হার্দিককে অধিনায়ক করার বিষয়টি ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের একাংশের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়ারও জন্ম দিয়েছিল। তারপর এই ব্যর্থতা তাকে সমর্থকদের চক্ষুশূল করে তুলেছে।

     

    Click here to Read More
    Previous Article
    ‘লাভ জিহাদ’ নিয়ে এবার বিস্ফোরক নাজিয়া এলাহী খান! কী বললেন?
    Next Article
    সন্ত্রাস ভুলে ফ্যাশনের মঞ্চে! র‍্যাম্পে হাঁটলেন প্রাক্তন মাওবাদীরা, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment