Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এলপিজি e-KYC-এর সময়সীমা শেষের পথে, মোবাইলে আটকে গেলে এই কাজটি করুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি (E-KYC) এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৬ অগস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার কথা জানানো হয়েছে। সময়সীমার মধ্যে কাজটি না করলে ভবিষ্যতে গ্যাস সিলিন্ডার পেতে অতিরিক্ত দামও গুনতে হতে পারে। তাই শেষ মুহূর্তে বহু গ্রাহক মোবাইলের মাধ্যমে ই-কেওয়াইসি করার চেষ্টা করছেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ফোনের মাধ্যমেই কেওয়াইসি করতে গিয়ে সমস্যা হলে কিভাবে সমাধান করবেন জানুন।

    গ্যাসের ই-কেওয়াইসি (E-KYC) নিয়ে সমস্যার সমাধান

    মোবাইলের মাধ্যমে ই-কেওয়াইসি করতে গিয়ে সমস্যা দেখা দিলে প্রথমেই গ্যাস সংস্থার অ্যাপটি ফোন থেকে আনইনস্টল করে আবার ইনস্টল করে নেওয়া যেতে পারে। একইভাবে আধার ফেস আরডি অ্যাপটিও নতুন করে ইনস্টল করে নিন। অ্যাপ বারবার বন্ধ হয়ে গেলে সেটি আপডেট করে নেওয়া জরুরি। পাশাপাশি ফোনের ক্যাশে পরিষ্কার করেও ফের চেষ্টা করা যেতে পারে। এই কাজগুলি করার পর আবার ই-কেওয়াইসি শুরু করলে অনেক ক্ষেত্রে সমস্যা মিটে যেতে পারে।

    মোবাইল থেকে কীভাবে ই-কেওয়াইসি করবেন?

    প্রথমে নিজের গ্যাস সংস্থার অ্যাপ ফোনে ডাউনলোড করে সেখানে লগইন করতে হবে। এরপর আধার ফেস আরডি অ্যাপ ইনস্টল করতে হবে। গ্যাস সংস্থার অ্যাপে ঢুকে ই-কেওয়াইসির অপশন বেছে নেওয়ার পর নির্দেশ অনুযায়ী এগোতে হবে। এরপর আধার ফেস আরডি অ্যাপে গিয়ে মুখের পরিচয় যাচাই বা ফেস ম্যাচ সম্পূর্ণ করতে হবে। এই প্রক্রিয়া সফল হলেই ই-কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে।

    LPG e-KYC stuck on mobile! Do this

    আরও পড়ুন : ‘৪টেয় ছুটি হলে কাজ করে বাড়ি কখন যাবে?’ শিক্ষকদের নিয়ে বড় প্রশ্ন হাইকোর্টের, কোন মামলায়?

    বারবার চেষ্টা করেও যদি মোবাইলের মাধ্যমে ই-কেওয়াইসি করা সম্ভব না হয়, তাহলে সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অফিসে গিয়ে সরাসরি প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। শেষ দিনের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়েই অফিসে যাওয়া ভাল। গ্যাস অফিসে যাওয়ার সময় আধার কার্ড, গ্যাসের বই বা কনজিউমার সংক্রান্ত নথি এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর অবশ্যই সঙ্গে রাখতে হবে। তাই মোবাইলের মাধ্যমে কোনওভাবেই কাজ না হলে দেরি না করে অফলাইন পদ্ধতিতে প্রক্রিয়াটি শেষ করাই বুদ্ধিমানের কাজ।

    Click here to Read More
    Previous Article
    রান্নার গ্যাসে বড় বদলের ইঙ্গিত, আমেরিকা থেকে LPG আমদানি বাড়াতে কেন্দ্রের উদ্যোগ
    Next Article
    Weather Update: স্বাধীনতা দিবসে তুমুল বৃষ্টির পূর্বাভাস! কী বলছে হাওয়া অফিস!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment