Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুরু হতে চলেছে থমকে থাকা কাজ, চিংড়িঘাটায় অরেঞ্জ লাইন নিয়ে বড় আপডেট

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : শহর থেকে শহরতলি, কলকাতা মেট্রোর বিস্তার ঘটেছে উল্লেখযোগ্য ভাবে। বিভিন্ন রুটে চালু হয়েছে মেট্রো (Kolkata Metro)। কিন্তু চিংড়িঘাটায় অরেঞ্জ মেট্রোর কাজে জট কাটতেই চাইছিল না। এই অংশে কাজের জন্য এতদিন অনুমতি ছিল না পুলিশের। কিন্তু এবার মিলল সবুজ সংকেত। চিংড়িঘাটায় অরেঞ্জ লাইনের কাজ নিয়ে বড় আপডেট দিল কলকাতা পুলিশ।

    শুরু হতে চলেছে চিংড়িঘাটা অংশের মেট্রোর (Kolkata Metro) কাজ

    প্রস্তাবিত নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের এই কাজ দুই ধাপে হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ১৫-১৭ মে পর্যন্ত চলবে প্রথম ধাপের কাজ। আর ২২-২৪ মে এর মধ্যে হবে দ্বিতীয় ধাপের কাজ। পুলিশ সূত্রে খবর, যানজট যাতে না হয় তার জন্য মধ্যরাত থেকে ভোর পাঁচটার মধ্যে করতে হবে কাজ।

    Kolkata Metro chingrighata area work to be start soon

    কবে হবে কাজ: প্রথম ধাপে ই এম বাইপাসের উল্টোডাঙাগামী অংশে সংযোগের কাজ সারা হবে। দ্বিতীয় ধাপে গড়িয়া এবং সায়েন্স সিটি গামী লেনের কাজ সম্পন্ন করা হবে। জানা যাচ্ছে, ২৪ মে এর মধ্যেই পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মূলত সপ্তাহান্তে অর্থাৎ শুক্র, শনি ও রবিবার যখন যান চলাচলের চাপ কম থাকবে, তখনই কাজ (Kolkata Metro) করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি এই সময়টায় স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হওয়ায় ট্রাফিকের চাপ অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন : দিনভর কাটল এজলাসে, প্রচার ছেড়ে হাইকোর্টেই বসে রইলেন অভয়ার বাবা মা, কিন্তু কেন?

    কীভাবে হবে কাজ: জানা যাচ্ছে, ৩৬৬ মিটার অংশে ৩১৭, ৩১৮ এবং ৩১৯ নম্বর পিলারের উপরে বসানো হবে কংক্রিট ব্লক। এর জন্য আরভিএনএল গত বছরেই ট্রাফিক ব্লকের অনুমতি চেয়ে আসছিল। কিন্তু এতদিন ধরে কলকাতা পুলিশের অনুমতি না মেলায় আটকে ছিল কাজ। এর জেরে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে জানানো হয়, জনস্বার্থ মূলক প্রকল্পে দেরি করা সাংবিধানিক দায়িত্বে অবহেলা করার সামিল।

    আরও পড়ুন : পয়লা বৈশাখেই কলকাতার বাজারে পদ্মার ইলিশ, আসল নকল বুঝুন এই কয়েকটি টিপসে

    কলকাতা হাইকোর্টের তরফে আগেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। অবশেষে এই অংশে বহু প্রতীক্ষিত কাজ শুরু হতে চলায় আশাবাদী মেট্রো যাত্রীরা।

    Click here to Read More
    Previous Article
    Nadia District Openion Poll 2026 : কি চাইছে নদীয়া ? কি বলছে জনমত সমীক্ষা? PollStreet
    Next Article
    যাত্রীদের জন্য বড় ধাক্কা! জ্বালানি খরচ বাড়তেই টিকিটের দাম বাড়াল এয়ারএশিয়া এক্স বিমান

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment