Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সুপ্রিম কোর্টের ডেডলাইন বাড়াতে আবেদন করবে SSC! যোগ্য চাকরিহারাদের জন্য বড় খবর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি যোগ্য চাকরিহারাদের জন্য বড় খবর। নিয়োগে সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়াতে আবেদন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) তথা এসএসসি। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনই ইঙ্গিত দিয়ে কমিশনের আইনজীবী সওয়াল করেন বলে খবর।

    বড় পদক্ষেপের পথে এসএসসি | (School Service Commission)

    সুপ্রিম কোর্টের এক রায়ে বাতিল হয়েছিল প্রায় ২৬ হাজার চাকরি। রাতারাতি চাকরিহারা হয়ে পড়েছিলেন বহু মানুষ। উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। এবার হাইকোর্ট সূত্রে খবর, শীর্ষ আদালতের ডেডলাইন বাড়াতে আবেদন করতে চলেছে কমিশন।

    আরও পড়ুনঃ ঝটকা মাংসের দোকান খুললেই পাওয়া যাবে ১০ হাজার টাকা! বিরাট ঘোষণা বীজপুরের বিধায়কের

    জানা গিয়েছে, এদিন উচ্চ আদালতে ইঙ্গিত দিয়ে সওয়াল করেন কমিশনের আইনজীবী। তিনি বলেন, “হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি নিয়ে স্কুল সার্ভিস কমিশন কোনও পদক্ষেপ করছে না। ২ সপ্তাহ সময় মঞ্জুর করা হোক।“

    এদিকে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এদিন বলেন, “একসঙ্গে চাকরিহীন হয়ে পড়া মানুষগুলির জন্য অত্যন্ত খারাপ লাগছে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া ভেস্তে গিয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। প্রার্থীদের জন্য আমার সহানুভূতি হচ্ছে। তবে অনেকগুলি বিষয় বিবেচনা করে দেখতে হবে। পুরনো বনাম নতুন নিয়োগ প্রক্রিয়া, পূর্ব অভিজ্ঞতার ১০ নম্বর, সংরক্ষণ। কমিশন নিজের ঘরের সমস্যাগুলি আগে গুছিয়ে নিক।“

    দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এর জেরে একধাক্কায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়ে যায়। রাজ্যে পালাবদলের পর যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা যোগ্য চাকরিহারাদের ফের চাকরিতে বহাল করার দাবিতে সরব হয়েছেন। তাঁদের দাবি, সরকার যেন এই নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।

    School Service Commission

    কয়েকদিন আগেই সংশ্লিষ্ট সংগঠনের তরফে চিন্ময় মণ্ডল বলেছিলেন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে। তাই আগে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে চেয়েছেন শিক্ষকরা।

    এদিকে এসএসসি আবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মতো বাকি ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং শুরু হতে চলেছে। আগামী ২১ জুলাই থেকে কাউন্সেলিং শুরু হবে, চলবে ৩০ জুলাই অবধি।

    Click here to Read More
    Previous Article
    'Abhishek বাঘের মতো লড়ে যাচ্ছে', আর কী বললেন Mamata Banerjee?
    Next Article
    অপ্রতিরোধ্য ফর্মে শুভমান গিল, কোহলি বা শচীনের ঝুলিতেও নেই এমন রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment