Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সুপ্রিম কোর্টে DA মামলায় অফিস রিপোর্ট, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার জট এখনও পুরোপুরি খোলেনি। রাজ্য সরকারের আবেদন সংক্রান্ত ডিএ মামলার (Dearness Allowance) শুনানি শেষবার পিছিয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। আগামী ৬ মে এই মামলার একটি বিশেষ বেঞ্চে শুনানির দিন ধার্য ছিল। এরই মধ্যে এই মামলা নিয়ে নয়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

    ডিএ ইস্যুতে কোন মোড় নেবে সুপ্রিম শুনানি? Dearness Allowance

    প্রশাসনিক পরিবর্তনের কারণ দেখিয়ে ৫ তারিখ রাজ্যের পক্ষ থেকে ডিএ শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটি বিশেষ নোটিশ দিয়ে অন্তত তিন সপ্তাহের জন্য মামলার শুনানি স্থগিত রাখার আর্জি জানিয়েছেন।

    এদিকে শীর্ষ আদালতের ওয়েবসাইটে একটি অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। গত ৫ ফেব্রুয়ারি ডিএ মামলার চূড়ান্ত রায়ে, রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর প্রথম কিস্তি প্রদান এবং ১৫ এপ্রিলের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ৩০ এপ্রিল সর্বোচ্চ আদালত কর্তৃক নিযুক্ত প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি তাদের প্রথম অন্তর্বর্তীকালীন রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছে।

    ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন রিপোর্টটি বিচারপতি সঞ্জয় কারোলের বাসভবনের অফিসে পাঠানো হয়েছে। যেহেতু মনিটরিং কমিটির রিপোর্ট জমা পড়ে গিয়েছে, তাই শুনানি বাতিল বা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। এদিকে নজরে রয়েছে একাধিক আদালত অবমাননার ইস্যু।

    রাজ্য সরকার আদালতের নির্ধারিত ডেডলাইনের মধ্যে কর্মচারীদের ডিএ-র প্রথম কিস্তির টাকা না মেটানোয় এবং সঠিক স্ট্যাটাস রিপোর্ট জমা না দেওয়ায় ইতিমধ্যে একাধিক আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। এই সমস্ত মামলাগুলি শোনার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে।

    আরও পড়ুন: পরিবর্তনের পরই গতি বাড়ানোর উদ্যোগ, রেলের ছাড়ে কলকাতা মেট্রো এবার আরও দ্রুত

    ৩০ এপ্রিল তারিখে সুপ্রিম কোর্টে জমা পড়েছে মনিটরিং কমিটির রিপোর্ট। গত ১৬ এপ্রিল রাজ্যের পক্ষে একটি কমপ্লায়েন্স এফিডেভিট এবং মূল রায় সংশোধনের জন্য একটি আবেদন জানানো হয়েছিল। আইনজীবীদের উপস্থিতির ওপরও নির্ভরশীল এদিনের শুনানি। সবমিলিয়ে সুপ্রিম কোর্টে মামলার জল কোনদিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের।

    Click here to Read More
    Previous Article
    জারি হয়ে গেল কমিশনের নোটিফিকেশন, বাংলায় সরকার গঠনের পথে বড় পদক্ষেপ, কাউন্টডাউন শুরু
    Next Article
    গরমে ছুটি কাটানোর সেরা সুযোগ, সিমলা সফরের জন্য হাওড়া-চণ্ডীগড় স্পেশাল ট্রেন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment