Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জারি হয়ে গেল কমিশনের নোটিফিকেশন, বাংলায় সরকার গঠনের পথে বড় পদক্ষেপ, কাউন্টডাউন শুরু

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার ভোট মিটতেই এবার নতুন সরকার গঠনের কাজ শুরু হয়ে গেল। নির্বাচন কমিশন (Election Commission) নতুন বিধানসভা গঠনের জন্য নোটিফিকেশন জারি করে রাজ্যপালের কাছে পাঠিয়েছে। ফলে নিয়ম মেনে এবার সরকার গঠনের পরবর্তী ধাপ শুরু হওয়ার পথ একেবারে পরিষ্কার।

    নতুন বিধানসভা গঠনের জন্য কমিশনের (Election Commission) নোটিফিকেশন জারি

    বাংলায় প্রায় ১৫ বছর পর বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। ভোটের ফল প্রকাশের পর এবার নতুন সরকার গঠনের দিকে দ্রুত এগোচ্ছে রাজ্য। এই পরিস্থিতিতেই মঙ্গলবার নির্বাচন কমিশন (Election Commission) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। নতুন বিধানসভা গঠনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয় এবং তা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।

    কমিশনের (Election Commission) এক উচ্চপদস্থ আধিকারিক জানান, নির্বাচনের ফল ঘোষণার পর এই ধরনের নোটিফিকেশন জারি করা সাংবিধানিক প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। এর মাধ্যমে নির্বাচন কমিশনের দায়িত্বের একটি বড় অংশ সম্পন্ন হয় এবং এরপর সরকার গঠনের আনুষ্ঠানিক ধাপ শুরু করা যায়।

    কমিশনের (Election Commission) তরফে আরও জানানো হয়েছে, গোটা নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ ভোটগ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত, নির্ধারিত নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। নির্বাচন ছিল সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিতে পারবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের কাজ এগোবে।

    এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, জেলা প্রশাসনের সঙ্গেও ইতিমধ্যেই কথা বলা হয়েছে এবং পরবর্তী ধাপের প্রস্তুতি শুরু হয়েছে।

    Election Commission of India Issued rules Ahead of Bengal 2nd phase polls

    আরও পড়ুনঃ হাওড়ায় BJP কর্মী খুন, নানুরে TMC! রক্তাক্ত বাংলায় কড়া নির্দেশ কমিশনের

    রাজনৈতিক মহলে এখন নজর নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে। বিজেপি সূত্রে খবর, ১০ মে-র আগেই শপথ অনুষ্ঠান হতে পারে। বিশেষ করে ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিনটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে (Election Commission)।

    Click here to Read More
    Previous Article
    আজ ভোর থেকেই কার্যকর, অভিষেকের জন্য লালবাজার থেকে কী নির্দেশিকা‌ এল ?
    Next Article
    সুপ্রিম কোর্টে DA মামলায় অফিস রিপোর্ট, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment