Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গরমে ছুটি কাটানোর সেরা সুযোগ, সিমলা সফরের জন্য হাওড়া-চণ্ডীগড় স্পেশাল ট্রেন

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: গরমকালে মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। এবার আপনিও যদি এই গরমে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনাদের জন্য রয়েছে সুখবর। কারণ গরমের ছুটিতেই শিমলা মানালি যাওয়ার জন্য আপনাকে আর বেশি কোন অপেক্ষা করতে হবে না। সিমলা মানালি যাওয়ার জন্য হাওড়া থেকে চন্ডিগড়ে বিশেষ ট্রেন চালু করল ভারতীয় রেল (Indian Railways)। জেনে নিন সময়সূচি।

    গরমে সিমলা যাওয়ার সুযোগ, হাওড়া-চণ্ডীগড় বিশেষ ট্রেন (Indian Railways)

    এই ট্রেনটি চণ্ডীগড় থেকে চলবে এপ্রিলের ১৮, ২২ এবং ২৪ তারিখ। বলে রাখি, এই তিন দিন ট্রেনটি রাত ১১ টা বেজে ৪৫ মিনিটের চণ্ডীগড় স্টেশন থেকে ছেড়ে সকাল সাড়ে ছ’টায় হাওড়া স্টেশনে পৌঁছবে (Indian Railways)।

    Indian Railways visit shimla this summer howrah chandigarh special train

    আরও পড়ুন: পরিবর্তনের পরই গতি বাড়ানোর উদ্যোগ, রেলের ছাড়ে কলকাতা মেট্রো এবার আরও দ্রুত

    একইভাবে ২০ এপ্রিল, ২৪ এপ্রিল এবং ২৯ এপ্রিল হাওড়া স্টেশন থেকে সকাল ৮টা ৫০ মিনিটে ছেড়ে চন্ডিগড়ে পৌঁছবে পরের দিন সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে। জানা যায় ০৪৫১৩ এবং ০৪৫১৪ হাওড়া থেকে চণ্ডীগড় আবার চণ্ডীগড় থেকে হাওড়াগামী সামার স্পেশাল ট্রেন দুটি নিজেদের যাত্রা পথে আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মোরাদাবাদ, বরেলি, শাহজাহানপুর, সুলতানপুর, বারাণসী, গয়া থেকে শুরু করে বাংলার আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এমনকি ব্যান্ডেলের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থামবে।

    এছাড়াও, গরমের সময় যাত্রীদের কষ্ট কিছুটা কমাতে হাওড়া-চণ্ডীগড় সামার স্পেশাল ট্রেন চালু করেছে রেল। এ বিষয়ে চণ্ডীগড় স্টেশন সুপারিনটেন্ড সঞ্জীব কুমার চৌধুরী জানিয়েছেন, ‘গরমের সময় যাত্রীদের জন্য স্টেশন গুলিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

    তাঁদের মতে সমস্যার কথা চিন্তা করেই চালু করা হয়েছে এই বিশেষ ট্রেন। এছাড়াও আগামী দিনে যাত্রীদের সংখ্যা বাড়লে আরও বেশি করে স্পেশাল ট্রেন চালানোর বিষয়টি বিবেচনা করবে রেল (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    সুপ্রিম কোর্টে DA মামলায় অফিস রিপোর্ট, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
    Next Article
    বাংলায় ঐতিহাসিক জয়ের পর ক্যাবিনেট বৈঠকে প্রথম সিদ্ধান্ত, ‘বন্দেমাতরম’ নিয়ে কী জানাল কেন্দ্র?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment