Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি কবে? বড় আপডেট দিলেন সরকারি কর্মীদের নেতা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শেষ শুনানি ছিল গত ২৭ জুন। রাজ্যে পালাবদলের পর সুপ্রিম কোর্টে (Supreme Court) DA মামলা শুনানির জন্য উঠলে মামলাকারীদের তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। বর্তমানে পরিস্থিতি বদলেছে। ডিএ বেড়েছে, মেটানো হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতাও। এরই মধ্যে ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে বড় আপডেট সামনে।

    ডিএ মামলার শুনানি সংক্রান্ত আপডেট | Dearness Allowance

    রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম পে কমিশনের DA মামলার শুনানি এখনও ঝুলছে সুপ্রিম কোর্টে। এর আগে শেষবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল। রাজ্যে পালাবদলের পর বাড়ানো হয়েছে ষষ্ঠ পে কমিশনের আওতায় ডিএ। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটানোর কাজ শুরু হয়েছে। তবে গ্র্যান্ট-ইন-এইড কর্মীরা এখনও বকেয়া ডিএ-র অংশ পায়নি।

    সমাজমাধ্যমে গ্রান্ট-ইন-এইড কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে এক ভিডিও বার্তা দিয়ে সংগ্রমী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, জুলাই মাসের ২২ বা ২৩ তারিখে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলার। ভিডিও বার্তায় সরকারি কর্মী সংগঠনের নেতা বলেন, “গ্রান্ট-ইন-এইড কর্মচারীদের সমস্ত দাবি-দাওয়া আমরা আদায় করব। অপেক্ষা করুন। হয়তো বা সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই গ্রান্ট-ইন-এইড কর্মচারীদের জন্য যেই নোটিফিকেশন সেই নোটিফিকেশন বের হবে।”

    এরপরই হুঁশিয়ারি দিয়ে ভাস্করবাবু বলেন, “যদি সরকার বকেয়ার ৫০% এই সময়ে না মেটায় তাহলে আদালত অবমাননার মামলা করা হবে।” গ্রান্ট-ইন-এইড কর্মচারীরা বকেয়া না পেলে সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানিতে সেই বিষয় উত্থাপিত হবে বলে আশ্বাস দিয়েছেন ভাস্করবাবু।

    dearness allowance

    শেষ শুনানিতে কী হয়েছিল?

    ডিএ মামলার শেষ শুনানিতে রাজ্যকে দিতে বলা হয়েছিল ‘স্টেটাস রিপোর্ট’। রাজ্যে নতুন সরকার গঠনের পর বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে? এই বিষয়ে জানতে চেয়ে রাজ্যের কাছে ‘স্টেটাস রিপোর্ট’ চেয়েছিল সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানির আগেই রাজ্য সরকারকে তাদের সদিচ্ছা ও পদক্ষেপের খতিয়ানের রিপোর্টটি আদালতে পেশ করার নির্দেশ ছিল।

    আরও পড়ুন: থেমে গেল হাল্যান্ডের নরওয়ের স্বপ্নের দৌড়, বেলিংহ্যামের জোড়া গোলে আবার বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড

    উল্লেখ্য, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় তৎকালীন তৃণমূল সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের আরও নির্দেশ ছিল, বকেয়া ডিএ-র ১০০ শতাংশই মেটাতে হবে রাজ্য সরকারকে। ২৫% মেটানোর পর বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই লক্ষ্যে একটি কমিটিও গঠন করে দিয়েছিল সর্বোচ্চ আদালত।

    Click here to Read More
    Previous Article
    আজ ঝেঁপে নামবে বৃষ্টির! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা, আজকের আবহাওয়ার খবর
    Next Article
    লড়ে জিতলো আর্জেন্টিনা! আলভারেজের গোলে ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে মেসিরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment