Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সুপ্রিম-ডেডলাইনের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না! ২৬ হাজার চাকরি নিয়ে বিরাট ঘোষণা SSC-র

    11 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২৬ হাজার চাকরি নিয়ে জটিলতা যেন শেষ হয়েও হচ্ছে না। আগেই এই শূন্যপদগুলিতে নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ আগস্টের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে সেই সুপ্রিম-ডেডলাইনের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না বলে মঙ্গলবার জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) তথা এসএসসি।

    ২৬ হাজার চাকরি নিয়ে বড় আপডেট | (School Service Commission)

    নিয়োগ দুর্নীতির জেরে একধাক্কায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিল আদালত। এরপর ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সেই নিয়োগ সম্পূর্ণ করার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী ৩১ আগস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছিল।

    আরও পড়ুনঃ ৫ বছরেই ১০০ কোটি! দেবরাজের ‘সাম্রাজ্যের’ হদিশ পেল পুলিশ, ED-র কাছে গেল খবর

    একদিকে সেই ডেডলাইন ক্রমে এগিয়ে আসছে। অন্যদিকে হঠাৎ থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। এই আবহে মঙ্গলবার কমিশনের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হল, আগামী ৩১ আগস্টের মধ্যে ২৬ হাজার শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না।

    এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা বলেন, সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাওয়া হবে। যারা ইতিমধ্যেই সুপারিশপত্র পেয়েছেন, তাঁদের নিয়োগ নিয়েও সংশয় থাকছে। জাতিগত সংরক্ষণ নিয়ে কার্যকর করতে কমিশন আইনজীবীদের থেকে পরামর্শ নিচ্ছে। কতদিন সময় চাওয়া হবে, এই নিয়ে বৈঠক করা হচ্ছে।

    school service commission

    এদিকে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল জানান, একাদশ-দ্বাদশের নিয়োগের কাউন্সেলিং ও নবম-দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া চলছিল। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে সেই প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। জানা গিয়েছে, ওবিসি সংরক্ষণের নিয়ম বাতিল করে রাজ্য যে নতুন নিয়ম তৈরি করেছে, সেটি কার্যকর করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আদালতের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পর চরম বিপাকে পড়েছিলেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। পরবর্তীতে নতুন করে নিয়োগ শুরু হয়। সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। তবে সেই সময়সীমার মধ্যে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না বলে জানিয়ে দিল এসএসসি। পরবর্তীতে এই ইস্যু কোনদিকে মোড় নেয় সেদিকেই নজর সকলের।

    Click here to Read More
    Previous Article
    পুষ্পা ঝুকল,গ্রেফতার হল সুরেশ সাউ
    Next Article
    PM E-Drive Scheme-এর মেয়াদ বাড়াল সরকার! ১,০০০ কোটির অনুমোদন, কীভাবে পাবেন সুবিধা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment