Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘শুধু অনিয়ম নয়, খুনের মামলা এটা’, অভিষেককে নিয়ে বিষ্ফোরক মুখ্যমন্ত্রী

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘সেবাশ্রয়’ শিবির নিয়ে শনিবার বিধানসভায় বিষ্ফোরক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর অভিযোগ, চিকিৎসার নামে বড়সড় অনিয়ম হয়েছে। অনেক সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেবাশ্রয় ইস্যুতে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    সেবাশ্রয়ের বিরুদ্ধে বড় অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)

    বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী বলেন, সেবাশ্রয়ের নামে প্রতারণা করা হয়েছে মানুষের সঙ্গে। ‘চিটিংবাজ ভাইপো’ বলে অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু বলেন, বিষ্ণুপুরের একাধিক থানাও দায়ের করা হয়েছে অভিযোগ। গোটা ঘটনার তদন্তে নেমেছে তদন্তকারী সংস্থাগুলি।

    Suvendu Adhikari on sebaashray camp allegations

    কী অভিযোগ মুখ্যমন্ত্রীর: মুখ্যমন্ত্রীর অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক, আলট্রাসনোগ্রাফি, এক্স রে-র মতো নানান চিকিৎসা পরিষেবা নিয়ম ভেঙে ব্যবহার করা হয়েছে। মেডিকেল কলেজের ছাত্রদের চিকিৎসার কাজে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ।

    আরও পড়ুন : প্রান্তিক মানুষদের জন্য বড় উদ্যোগ, দুয়ারে এবার চিকিৎসা পৌঁছে দেবে ১০০ টি মোবাইল ভ্যান

    কী বললেন শুভেন্দু: সেবাশ্রয়ের বিষয়ে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, ‘এটা শুধুমাত্র অনিয়ম নয়, এটি একটি খুনের মামলা’। কেউ রেহাই পাবে না এই ঘটনায়। বেআইনি চিকিৎসা সরঞ্জাম থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন : বৈঠকের আগেই বড় সিদ্ধান্ত, ‘আরশোলা’দের দাবি মেনে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

    বিগত সরকারের আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল সেবাশ্রয়। সম্প্রতি এই সেবাশ্রয়কে ঘিরে একগুচ্ছ অভিযোগ সামনে এসেছে। বেআইনি চিকিৎসা পরিষেবা থেকে সরকারি নিয়ম না মানার মতো অভিযোগও উঠেছে।

    Click here to Read More
    Previous Article
    সংবাদ মাধ্যমের উপরে হামলার তীব্র নিন্দা জানালেন সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান
    Next Article
    কপাল খুলবে আবেদনকারীদের! আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment