Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুধু ফর্ম ফিল আপ করলেই মিলবে না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র একদিন। রাজ্য সরকার তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে চালু হবে ‘অন্নপূর্ণ যোজনা’। ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) প্রকল্পের মাধ্যমে যোগ্য ও প্রকৃত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। কিন্তু ফর্ম ফিল আপ করলেই কী ‘অন্নপূর্ণা’র টাকা মিলবে? এই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

    কারা পাবেন অন্নপূর্ণা যোজনা? জেনে নিন | Annapurna Yojana

    নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘ফর্ম পূরণ করলেই টাকা পাওয়া যাবে, এমনটা নয়।’ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “১২ পাতার ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণার টাকা পাবেন, তা নয়।” উল্লেখ্য, আগে বিজেপি তরফে বলা হয়েছিল তাদের সরকার ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পান তাঁরা এই যোজনার টাকা পাবেন। তাহলে এখন কেন পরিবর্তন হল নিয়মে?

    এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “তখন তো আমরা জানতাম না, এত পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে।” তাই ফর্ম পূরণ করতেই হবে। সবকিছু খতিয়ে দেখেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা নয়, আগামিদিনে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু হবে, তার জন্যও এই ফর্ম ফিল আপের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে সরকার।

    আরও পড়ুন: ‘বাংলায় গণতন্ত্র নেই..আমি হাইকোর্টে যাব’, সোনারপুরে হামলার ঘটনায় বড় সিদ্ধান্তের পথে অভিষেক

    অগ্নিমিত্রা পাল আরও বলেছেন, “আমরা কোনো অ-ভারতীয়কে এ দেশের জনগণের করের টাকায় চলা জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিতে দেব না।” পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহক তালিকায় অন্তত ৩০ লক্ষ ভুয়ো নাম রয়েছে। রয়েছে প্রচুর পুরুষের নামও। ফলে, সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক নন, যোগ্য মহিলাদের বাছাই করে তবেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে।

    রাজ্য সরকার তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে চালু হবে ‘অন্নপূর্ণ যোজনা’ পোর্টাল। সেখানে লগ ইন করে প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। তবে এই প্রকল্পের সুবিধা পাবেন না কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা।

    Annapurna Bhandar cm

    ‘অন্নপূর্ণা যোজনা’র থেকে বাদ রাখা হয়েছে রাজ্য সরকার অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীদের। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। আয়করদাতা হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। পাশাপাশি মৃত ব্যক্তি বা এলাকা বদল করেছেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    অগাস্ট থেকেই রাজ্যে শুরু জনগণনা, বিভ্রান্তি এড়াতে চালু পোর্টাল-হেল্পলাইন
    Next Article
    ‘বাংলায় গণতন্ত্র নেই..আমি হাইকোর্টে যাব’,সোনারপুরে হামলার ঘটনায় বড় সিদ্ধান্তের পথে অভিষেক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment