Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অগাস্ট থেকেই রাজ্যে শুরু জনগণনা, বিভ্রান্তি এড়াতে চালু পোর্টাল-হেল্পলাইন

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক : খুব শীঘ্রই রাজ্যে চালু হয়ে যাচ্ছে জনগণনা (Census 2027)। বিজেপি ক্ষমতায় আসার পর এ বিষয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই জনগণনা নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে আমজনতার। যেমন কোনও ভুল তথ্য কীভাবে সংশোধন করা যাবে, সমস্যায় পড়লে কী করবেন, এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    রাজ্যে চালু হতে চলেছে জনগণনা (Census 2027)

    নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ অগাস্ট থেকে শুরু হবে জনগণনার কাজ আর চলবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। তিনি আরও জানিয়েছেন, মানুষের সুবিধার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর এবং ওয়েবসাইট চালু করা হবে। এর মাধ্যমেই জনগণনা সংক্রান্ত যাবতীয় সমস্যার সুরাহা করা যাবে।

    Portal and helpline number started for census 2027

    চালু হয়েছে হেল্পলাইন: জনগণনার জন্য চালু হচ্ছে দুটি হেল্পলাইন। একটি হল ১৮৫৫ এবং অপরটি হল ল্যান্ডলাইন নম্বর ০৩৩-২৩৩৫ ৯৫০৩। এছাড়াও জনগণনা সংক্রান্ত একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। www.westbengal.census.gov.in এই ওয়েবসাইটে জনগণনার সময়সূচী, নিয়ম সহ অন্যান্য তথ্য পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন : ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ, ৪০ লক্ষ পরিবার পাবে বিশেষ সুবিধা, বড় উদ্যোগ সরকারের

    কবে থেকে শুরু জনগণনা: জানা যাচ্ছে, অগাস্টের ১ লা তারিখ থেকেই জনগণনার (Census 2027) প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। অগাস্ট মাসের প্রথম ১৫ দিন এনিউমারেশনের কাজ হবে। ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা চালানো হবে। বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

    আরও পড়ুন : গরমে প্রাণ জুড়াবে, বাড়িতে অতিথি আসলে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা আম ভাপা দই

    উল্লেখ্য, এবার জনগণনার কাজে ব্যবহৃত হবে আধুনিক প্রযুক্তি। পোর্টাল, মোবাইল অ্যাপ এবং ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে হবে তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের কাজ। জনগণনার মাধ্যমে রাজ্যের বর্তমান জনসংখ্যা, এলাকাভিত্তিক জনসংখ্যা জানা যাবে।

    Click here to Read More
    Previous Article
    আজ সরকারে বিজেপি আছে বলে, তৃণমূল অক্ষত আছে : শমীক ভট্টাচার্য
    Next Article
    শুধু ফর্ম ফিল আপ করলেই মিলবে না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment