Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শত্রুদের উড়বে ঘুম! এবার হেলিকপ্টার থেকে লঞ্চ হবে ড্রোন, ‘বায়ু বাণ’ মিশন শুরু ভারতীয় বায়ুসেনার

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে সামরিক দিক থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, বিশ্বজুড়ে যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকার পরিপ্রেক্ষিতে, ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) দেশের প্রথম হেলিকপ্টার থেকে লঞ্চ হওয়া ড্রোন প্রকল্প ‘বায়ু বাণ’-এর জন্য কাজ শুরু করেছে। এটি একটি দেশীয় এয়ার-লঞ্চড-এফেক্টস কার্যক্রম। যার অধীনে চালকবিহীন ড্রোন সিস্টেমকে চালকসহ হেলিকপ্টারের সঙ্গে সমন্বিত করা হবে।

    ‘বায়ু বাণ’ মিশন শুরু ভারতীয় বায়ুসেনার (Indian Air Force):

    প্রাপ্ত তথ্য অনুসারে, বায়ু বাণ হবে একটি ছোট, স্বয়ংক্রিয় ড্রোন যা হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করা যাবে। একবার উৎক্ষেপণ করা হলে, ড্রোনটি তার ডানা মেলবে, ইঞ্জিন চালু করবে এবং মিশনের ওপর নির্ভর করে নজরদারি বা সুনির্দিষ্ট আঘাত হানার ভূমিকা পালন করবে। মূলত, এটি একটি কামিকাজে ড্রোনের ভূমিকা পালন করবে।

    Indian Air Force launches 'Vayu Baan' mission.

    এরোস্পেস ডিজাইন ডিরেক্টরেট এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে: জানিয়ে রাখি যে, এই দেশীয় প্রকল্পটি পরিচালনা করছে ভারতীয় বিমান বাহিনীর গান্ধীনগরে স্থিত এরোস্পেস ডিজাইন ডিরেক্টরেট (ডিএডি)। যেটি সম্প্রতি সিস্টেমটির ডিজাইন ও উন্নয়নের জন্য দেশীয় সংস্থাগুলির কাছ থেকে প্রস্তাব আহ্বান (RFP) করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বায়ু বাণের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী আমেরিকা ও চিনের মতো সেইসব হাতেগোনা দেশগুলির দলে যোগ দিতে চলেছে, যারা আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ড্রোন ব্যবস্থা নিয়ে কাজ করছে। আমেরিকা ইতোমধ্যে এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে আলটিয়াস সিস্টেম উৎক্ষেপণের পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে, চিন তার জেড-২০জে, জেড-১০ এবং জেড-১৯ হেলিকপ্টারগুলির সঙ্গে এই ধরণের ড্রোন সংযুক্ত করার জন্য কাজ করছে।

    আরও পড়ুন: করে দেখাল আদানির এই কোম্পানি! নির্ধারিত সময়ের আগেই সেনাবাহিনী পেল ২,০০০ টি লাইট মেশিনগান

    বায়ু বাণের বৈশিষ্ট্য: এটি একবার উৎক্ষেপণ করা হলে, তার পরিচালনাকারীদের কাছে রিয়েল-টাইম ভিডিও প্রেরণ করবে। এই ড্রোনটি প্রয়োজনে নির্ভুল আঘাত হানার জন্য তার ছোট ওয়ারহেড ব্যবহার করবে। এছাড়াও, ভারতীয় বিমান বাহিনী দ্বারা নির্মিত এই ড্রোনটি লক্ষ্যবস্তু শনাক্তকরণের জন্য ইলেক্ট্রো-অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সর দিয়ে সজ্জিত থাকবে। এটি জিপিএস-জ্যামড পরিবেশেও কাজ করতে সক্ষম হবে। এই ড্রোনটির রেঞ্জ ৫০ কিলোমিটারের বেশি এবং উড়ানের সময় ক্ষমতা প্রায় ৩০ মিনিট হবে বলে অনুমান করা হচ্ছে।

    আরও পড়ুন: ৮৭ শতাংশেরও বেশি কমেছে দাম! লাগাতার পতন টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে

    ভারতীয় বায়ুসেনা ১০ টি ড্রোন ইউনিটের প্রয়োজনীয়তা প্রকাশ করেছে: জানিয়ে রাখি যে, ভারতীয় বায়ুসেনা প্রাথমিকভাবে ১০ টি ড্রোন ইউনিট মোতায়েন করার পরিকল্পনা করেছে। এছাড়াও, ২ টি এয়ারবর্ন ও ২ টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের প্রয়োজন রয়েছে। এই প্রকল্পটি এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    তালসারিতে শুটিংয়ে গিয়ে তলিয়ে যান সমুদ্রে! প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
    Next Article
    Rahul অরুণোদয়ের মৃ*ত্যু শুধুই দুর্ঘটনা নাকি গাফিলতি?প্রশ্ন তুললেন Aritra Dutta Banik

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment