Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্ত্রী আর্থিক ভাবে স্বাবলম্বী হলে খোরপোষের বিষয় বিবেচনা করা উচিত, বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : স্বামী স্ত্রীর বিচ্ছেদের পর খোরপোষ (Alimony) মামলায় বড় পর্যবেক্ষণ কর্ণাটক হাইকোর্টের। স্ত্রী আর্থিক ভাবে স্বাবলম্বী হলে এবং স্বামীর থেকেও বেশি উপার্জন করলে খোরপোষের নির্দেশ দেওয়ার আগে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত আদালতের। এমনটাই জানিয়েছে কর্ণাটক হাইকোর্ট।

    খোরপোষ (Alimony) মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

    জানা গিয়েছে, একটি খোরপোষ সংক্রান্ত মামলার রায় দিতে গিয়েই এমনটা জানায় কর্ণাটক হাইকোর্ট। বিবাহ বিচ্ছিন্না স্ত্রীকে মাসে ২০ হাজার টাকা খোরপোষ দেওয়ার জন্য স্বামীকে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কর্ণাটক হাইকোর্টে আবেদন করেন স্বামী।

    Karnataka high court big verdict on alimony case

    কী বলেন বিচারপতি: সেই মামলার রায় দিতে গিয়ে হাইকোর্টের বিচারপতি চিল্লাকুর সুমালথা জানান, স্ত্রীর আর্থিক অবস্থা কেমন, তা খোরপোষের নির্দেশ দেওয়ার আগে বিবেচনা করা উচিত আদালতের। বিচারপতি বলেন, স্বামীকে সবসময় স্ত্রীকে আর্থিক সাহায্য করতেই হবে, শুধুমাত্র এই ধারণার উপরে ভিত্তি করেই খোরপোষের নির্দেশ দেওয়া উচিত নয়।

    আরও পড়ুন : স্বাস্থ্যের কথা ভেবে লোভ সম্বরণ, এই টেকনিকে ফুলকো লুচিও হবে স্বাস্থ্যকর

    সবক্ষেত্রে খোরপোষ নয়: এমন নির্দেশ দেওয়ার আগে স্বামী স্ত্রী উভয়ের আর্থিক অবস্থা বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করে আদালত। বিচারপতি সুমালথার পর্যবেক্ষণ, স্ত্রী যদি আর্থিক ভাবে স্বাবলম্বী হন এবং তার উপার্জন স্বামীর থেকেও বেশি হয়, তার উপর কোনও সন্তান ভরণপোষণের মতো দায়িত্ব না থাকে, তবে শুধুমাত্র তিনি একজন মহিলা বা কারোর স্ত্রী বলেই তাকে খোরপোষের নির্দেশ দেওয়া উচিত নয়। স্বামীর জীবনযাত্রার মানের খরচ স্ত্রী যদি একা না বহন করতে পারেন তবেই খোরপোষের (Alimony) নির্দেশ দেওয়া উচিত বলে মন্তব্য করেন বিচারপতি।

    আরও পড়ুন : কালিয়া কোর্মা ছেড়ে এভাবে চেখে দেখুন কাতলা, মুখে লেগে থাকবে স্বাদ

    জানা গিয়েছে, আবেদনকারী ব্যক্তি দাবি করেন, তাঁর মাসিক আয় প্রায় ৬০ হাজার টাকা। সেখানে তাঁর স্ত্রী মাসে আয় করেন প্রায় ১ লক্ষ টাকা। পালটা আবেদনকারীর স্ত্রী দাবি করেন, বিয়ের খরচের জন্য তাঁর প্রচুর দেনা হয়েছে। যদিও সেই সংক্রান্ত কোনও নথিপ্রমাণ তিনি দেখাতে পারেননি আদালতে। এরপরেই আদালত জানায়, স্ত্রীর আর্থিক ক্ষমতা অনুযায়ী নিজের খরচ তিনি নিজেই চালাতে পারবেন। স্বামীর থেকে খোরপোষ নেওয়ার প্রয়োজন নেই। ভবিষ্যতে পরিস্থিতি বদল হলে ফের খোরপোষের আবেদন করা যাবে বলে জানিয়েছে আদালত।

    Click here to Read More
    Previous Article
    আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের মাস্টারস্ট্রোক! খামেনেইয়ের শেষকৃত্যে মোদীর পরিবর্তে ইরানে যাচ্ছেন কারা?
    Next Article
    "বড় বড় বিপ্লবের কথা বলেন!" হুমায়ুন কবিরকে একহাত নিলেন তরুণজ্যোতি তিওয়ারি

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment