Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্টার স্পোর্টসে নয়, কোথায় সরাসরি সম্প্রচারিত হবে ভারত বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারত ও আয়ারল্যান্ডের (India vs Ireland) মধ্যে শুরু হতে চলেছে T20 সিরিজ। যেখানে এই দুই দল ২ টি ম্যাচের একটি সিরিজ খেলবে। নির্ধারিত সূচি অনুযায়ী, এই সিরিজের প্রথম ম্যাচটি সম্পন্ন হবে আগামী ২৬ জুন অর্থাৎ শুক্রবার। এই ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে না। কারণ, এই সিরিজটির সম্প্রচার সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সনি লিভ অ্যাপে দেখা যাবে। এই বিষয়টি ক্রিকেট অনুরাগীদের অবশ্যই মাথায় রাখতে হবে।

    শুরু হতে চলেছে ভারত-আয়ারল্যান্ড (India vs Ireland) T20 সিরিজ:

    বৈভব সূর্যবংশীর অভিষেকের সম্ভাবনা: জানিয়ে রাখি যে, ভারতীয় ক্রিকেট দল আয়ারল্যান্ড সফরে রয়েছে। যেখানে ২ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে। সিরিজের প্রথম ম্যাচটি ২৬ জুন এবং দ্বিতীয় ম্যাচটি ২৮ জুন অর্থাৎ রবিবার সম্পন্ন হবে। এই সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন শ্রেয়স আইয়ার।

    Where will the India vs Ireland T20 match be broadcast live?

    উল্লেখ্য যে, এই সিরিজের জন্য ঘোষিত দলে বৈভব সূর্যবংশীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মানে হল, ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বৈভবের অভিষেকের সুযোগ রয়েছে। তবে, বৈভব আদৌ প্রথম ম্যাচে অভিষেকের সুযোগ পাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

    আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীনই কড়া অ্যাকশন! ভারতের এই পড়শি দেশকে সাসপেন্ড FIFA-র

    এদিকে, ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলি সনি স্পোর্টস এবং সনি লিভ অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে। অর্থাৎ, লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে স্টার স্পোর্টসে ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলি দেখে যাবে না।

    আরও পড়ুন: হকিতে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে পরাজিত করল ভারত! ৪-৩ ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া

    আসলে, এই সিরিজের রাইটস সনি নেটওয়ার্কের কাছে রয়েছে। সুতরাং, আপনি যদি টিভিতে সরাসরি ম্যাচগুলি উপভোগ করতে চান, তাহলে আপনাকে সনি স্পোর্টস চ্যানেলে চোখ রাখতে হবে। এছাড়াও, আপনি যদি আপনার মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেটে ম্যাচগুলি দেখতে চান, তাহলে সনি লিভে আপনি দেখতে পাবেন।

    Click here to Read More
    Previous Article
    আগাম জামিনের আর্জি খারিজ! অভিষেকের পিএ-র মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
    Next Article
    হাতে আর মাত্র কয়েকদিন, এই কাজ না করলে LPG ভর্তুকির টাকা আর পাবেন না গ্ৰাহকেরা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment