Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি চাকরির সুবর্ণ সুযোগ!২৩ হাজারের বেশি পদ, শেষ তারিখ জেনে এখনই আবেদন করুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : সরকারি চাকরির (Government Job) বড় সুযোগ। যাঁরা ব্যাঙ্ক, রেল কিংবা কেন্দ্রীয় সরকারি দফতরে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। বিভিন্ন সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি মিলিয়ে শূন্যপদের সংখ্যা ২৩ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা একাধিক নিয়োগে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন।

    কোন কোন ক্ষেত্রে সরকারি চাকরির (Government job) সুযোগ?

    ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য SSC-এর নিয়োগটি বিশেষ গুরুত্বপূর্ণ। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার-সহ ১,৭৪৮টি পদ পূরণ করা হবে। ইতিমধ্যেই ২ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। যাঁরা আবেদন করতে চান, তাঁদের ২২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় BE বা BTech ডিগ্রি থাকলে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন। তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীরাও বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলির জন্য যোগ্য। উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নথিপত্র যাচাইয়ের মাধ্যমে পরবর্তী পর্যায়ে প্রার্থী বাছাই করা হবে। চাকরি পেলে পে স্কেল অনুযায়ী মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।

    অন্যদিকে, ৪,৪৭১টি অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ে বোর্ড। ইতিমধ্যে ২৮ অগস্ট থেকে ফর্ম জমা নেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়া চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। দশম বা দ্বাদশ শ্রেণি পাশ করা এবং ITI প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে পারবেন। প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাই করার পর নথি পরীক্ষা ও মেডিক্যাল ফিটনেস যাচাই হবে। নির্বাচিত হলে প্রশিক্ষণ চলাকালীন মাসিক ৮,২০০ থেকে ৯,৬০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়ার সুযোগ থাকবে।

    ব্যাঙ্কিং সেক্টরেও রয়েছে সবচেয়ে বড় সংখ্যক শূন্যপদ। IBPS-এর বিজ্ঞপ্তিতে অফিস অ্যাসিস্ট্যান্ট-সহ মোট ১৩,৭০৬টি শূন্যপদ রয়েছে। ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং অনলাইনে ফর্ম জমা দেওয়ার শেষ দিন ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এই নিয়োগে পদভেদে শিক্ষাগত যোগ্যতার শর্ত আলাদা। স্নাতক, CA কিংবা ডিপ্লোমা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। নিয়োগের ধাপ হিসেবে প্রিলিমিনারি পরীক্ষা, সাক্ষাৎকার, নথিপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা রাখা হয়েছে। সফল প্রার্থীদের ক্ষেত্রে মাসিক বেতন ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

    আরও একটি নিয়োগের সুযোগ রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে। ২৯১টি স্পেশালিস্ট অফিসার পদে লোক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্কটি। ২৯ অগস্ট থেকে আবেদন করা যাচ্ছে, তবে সময় বেশি নেই—১৫ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন জমা দিতে হবে।
    এখানেও পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ভিন্ন। সংশ্লিষ্ট ক্ষেত্রে BA, CA, CMA অথবা ডিপ্লোমা থাকা প্রার্থীরা নির্দিষ্ট পদের জন্য বিবেচিত হতে পারেন। অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে। পদ অনুযায়ী বেতন শুরু হচ্ছে ৪৮,৪৮০ টাকা থেকে, যা সর্বোচ্চ ১,০৫,৮২০ টাকা পর্যন্ত যেতে পারে।

    Government job recruitment notifications released for multiple posts

    আরও পড়ুন : সরকারি কর্মচারীদের জন্য সুখবর! বেতন ভাতা নিয়ে একগুচ্ছ ঘোষণা সরকারের

    প্রসঙ্গত, একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি একই সময়ে প্রকাশিত হওয়ায় সরকারি চাকরির প্রস্তুতিতে থাকা প্রার্থীদের সামনে বেশ কিছু বিকল্প রাস্তা খুলে গেছে। তবে প্রতিটি বিজ্ঞপ্তির যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার ধরন এবং আবেদনের শেষ তারিখ আলাদা করে যাচাই করে তবেই ফর্ম পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে যোগ্য পদ বেছে নিয়ে সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করাই বুদ্ধিমানের কাজ।

    Click here to Read More
    Previous Article
    ফিরে এল নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু, আগামী ৭দিন কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর
    Next Article
    লিভ ইন সঙ্গীকে খুনের অভিযোগ! ঘটনার পুনর্নির্মাণে গিয়ে অভিযুক্তকে বেঁধে মার পুলিশের, ভাইরাল ভিডিও

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment