Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাধ্যমিক পাশেই চাকরি! ডাকবিভাগে ২৫ হাজার শূন্যপদ, জেনে নিন আবেদন পদ্ধতি

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : মাধ্যমিকের গণ্ডি পেরিয়েই চাকরির সুযোগ। ভারতীয় ডাকবিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগের (Post Office Recruitment) নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীন এই নিয়োগে দেশের বিভিন্ন প্রান্তে মোট ২৫ হাজার পদ পূরণ করা হবে। ডাকঘরের কাজে যুক্ত হওয়ার জন্য উচ্চশিক্ষার ডিগ্রি বাধ্যতামূলক নয়। ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক—এই তিন ধরনের পদে নিয়োগ করা হবে। ফলে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই নিয়োগে নিজেদের যোগ্যতা অনুযায়ী আবেদন করার সুযোগ পাবেন।

    ডাক বিভাগে চাকরির সুযোগ (Post Office Recruitment)

    ৩১ আগস্ট থেকে সংশ্লিষ্ট প্রক্রিয়া শুরু হবে। এরপর ২ সেপ্টেম্বর থেকে ভারতীয় ডাকবিভাগের নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে আবেদনপত্র পূরণ করা যাবে। আবেদন করার ক্ষেত্রে মূল শিক্ষাগত যোগ্যতা হল দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া। যে কোনও স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।‌

    শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও একটি শর্ত রয়েছে। যে রাজ্য বা এলাকার ডাকঘরের জন্য প্রার্থী আবেদন করবেন, সেই অঞ্চলের নির্ধারিত স্থানীয় ভাষায় তাঁর জ্ঞান থাকা প্রয়োজন।‌আবেদনকারীদের দশম শ্রেণির মার্কশিট, জন্মতারিখের প্রমাণ এবং জাতিগত শংসাপত্রের মতো নথি প্রয়োজন হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট স্থানীয় ভাষা সম্পর্কে যোগ্যতার প্রমাণপত্রও জমা দিতে হতে পারে। বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সেই সংক্রান্ত বৈধ নথিও আবেদনের সঙ্গে দিতে হবে।

    এই নিয়োগে সাধারণ শ্রেণির আবেদনকারীদের ১০০ টাকা ফি দিতে হবে। তবে তফশিলি জাতি ও তফশিলি উপজাতির প্রার্থীদের পাশাপাশি মহিলা, তৃতীয় লিঙ্গ এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন আবেদনকারীদের কোনও ফি দিতে হবে না।

    প্রার্থীদের প্রথমে ‘ওয়ান টাইম রেজিস্ট্রেশন’ সম্পন্ন করতে হবে। মোবাইল নম্বর ও ই-মেল আইডি ব্যবহার করেই এই রেজিস্ট্রেশন করা যাবে।  আবেদনকারীর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী পর্যায়ের আবেদনপত্র পূরণ করতে হবে।

    Post Office Recruitment Opportunity for Matriculates

    আরও পড়ুন : পিঙ্ক কার্ড না থাকলে সেপ্টেম্বর থেকে ফ্রি বাস পরিষেবা বন্ধ? রাজ্য কী বলছে জানুন

    আবেদন শুরু হওয়ার আগে মোবাইল নম্বর, ই-মেল এবং প্রয়োজনীয় নথিপত্র ঠিকঠাক রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি। এই নিয়োগে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া সমস্ত শর্ত ও সময়সীমা যাচাই করে নেওয়া উচিত।

    Click here to Read More
    Previous Article
    পিঙ্ক কার্ড না থাকলে সেপ্টেম্বর থেকে ফ্রি বাস পরিষেবা বন্ধ? রাজ্য কী বলছে জানুন
    Next Article
    সাড়ে ৩ দশক পর ভূস্বর্গে ফের রাম মন্দির! ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কাশ্মীরি পণ্ডিতরা

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment