Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফসল নষ্ট হলে টাকা পাবেন! PM ফসল বিমায় আবেদন করার শেষ সুযোগ ১৫ সেপ্টেম্বর, জানুন পদ্ধতি

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : বৃষ্টি, বন্যায় যখন বাংলার চাষিদের কপালে চিন্তার ভাঁজ, ঠিক তখনই মিলল কিছুটা স্বস্তির খবর। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় (PM Fasal Bima Yojana) নাম তোলার সুযোগ আরও কয়েক দিন বাড়িয়ে দিল কেন্দ্র। ফলে চলতি মরশুমে যাঁরা এখনও বিমার আওতায় আসেননি, তাঁরা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

    প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় (PM Fasal Bima Yojana) আবেদনের শেষ সুযোগ

    রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্যোগের প্রভাব দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির সঙ্গে ডিভিসির জল ছাড়াকে কেন্দ্র করে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের দামোদর সংলগ্ন এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে কৃষকদের আর্থিক ক্ষতি কিছুটা সামলানোর ক্ষেত্রে বিমা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

    এবার খরিফ মরশুমে কৃষকদের বিমার আওতায় আনার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশেও দেরি হওয়ায় অনেক চাষি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। এই পরিস্থিতির কথা জানিয়ে ২৫ আগস্ট কেন্দ্রের কাছে সময়সীমা বাড়ানোর আর্জি জানায় রাজ্যের কৃষি দফতর। রাজ্যের আবেদনের বিষয়টি খতিয়ে দেখার পর কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রক সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

    ফসলের উপর প্রাকৃতিক দুর্যোগের আঘাত এলে কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়াই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মূল লক্ষ্য। নানা কারণে চাষের ক্ষতি হলে নির্দিষ্ট নিয়মে সেই ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে, ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে। ফসল বিমা এখন স্মার্টফোন থেকেই আবেদন করা সম্ভব। ক্রপ ইন্স্যুরেন্স অ্যাপ ব্যবহার করে কৃষকরা নিজেরাই নাম নথিভুক্ত করতে পারবেন। প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে হবে। নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করার পরে OTP দিয়ে যাচাই সম্পূর্ণ করতে হবে। এরপর নাম, আধার নম্বর, বয়স, লিঙ্গ এবং অভিভাবকের নামের মতো প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে।

    নিজের জমিতে চাষ হলে Farmer Type-এর জায়গায় ‘Owner’ নির্বাচন করতে হবে। তারপর ঠিকানা, জেলা, ব্লক, গ্রাম এবং নমিনির বিবরণ দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ও IFSC কোডও সঠিকভাবে বসাতে হবে। OTP-র মাধ্যমে আবার তথ্য যাচাই করতে হবে। এরপর অ্যাপের PMFBY Insurance অংশে প্রবেশ করে রাজ্য, বছর ও মরশুম নির্বাচন করতে হবে। জমিটি যে জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত ও মৌজার অন্তর্গত, সেই বিবরণ দিতে হবে।

    কোন ফসল চাষ হয়েছে, তার নাম এবং বপন বা রোপণের তারিখও উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনের শেষ ধাপে ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার স্পষ্ট ছবি আপলোড করতে হবে। সব তথ্য যাচাই হয়ে গেলে ‘Proceed for Payment’ অপশনে গিয়ে UPI QR-এর মাধ্যমে ১ টাকা প্রিমিয়াম জমা দিতে হবে। টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই PDF রসিদ পাওয়া যাবে।

    Here is how to apply for PM Fasal Bima Yojana if crops damaged

    আরও পড়ুন : হাজারও আবেদন বাতিল! কারা পাবেন অগ্রাধিকার? ভাতা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

    এই দুর্যোগ পরিস্থিতিতে এখনও যারা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম লেখাননি, তাঁদের জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ই শেষ সুযোগ। সময় পেরিয়ে গেলে চলতি খরিফ মরশুমে এই সুবিধা পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    বেসরকারিকরণের পথে ISRO? রাখঢাক না রেখে বড় বার্তা দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা
    Next Article
    সিপিএম-বিজেপি সং.ঘর্ষে উ.ত্তপ্ত মহেশতলা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment