Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি চাকরির দারুণ সুযোগ! ইন্টারভিউ দিয়েই WBSETCL-এ নিয়োগ, বেতন ৫০ হাজার থেকে শুরু

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার ইচ্ছা বহু চাকরিপ্রার্থীরই থাকে। স্থায়ী কর্মসংস্থান, আকর্ষণীয় বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধার কারণে এমন চাকরির (Government Job) চাহিদা বরাবরই বেশি। এবার পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (WBSETCL) কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারবেন।

    বিদ্যুৎ দপ্তরে চাকরির (Government Job) সুযোগ

    প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, সংস্থায় হেড (ইনফরমেশন টেকনোলজি), চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশাল সিকিউরিটি—এই তিনটি বিভাগে নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য আলাদা দায়িত্ব এবং যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের জন্য বেতনও যথেষ্ট আকর্ষণীয়।

    চিফ মেডিক্যাল অফিসার ও স্পেশাল সিকিউরিটি পদে মাসিক পারিশ্রমিক ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে রাখা হয়েছে। ইনফরমেশন টেকনোলজি হেড পদে বেতনস্কেল আরও বেশি। এই পদের জন্য প্রতি মাসে ৪৭,৩০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০৪,৫০০ টাকা পর্যন্ত বেতন মিলতে পারে। এর পাশাপাশি প্রযোজ্য সরকারি ভাতাও প্রদান করা হবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ৩০ জুন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

    প্রার্থীদের শুধুমাত্র নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই চলবে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। প্রতিটি পদের যোগ্যতার বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। বয়সসীমা পদভেদে সর্বোচ্চ ৫৫, ৬২ এবং ৬৬ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সাক্ষাৎকারের ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে সল্টলেকের বিদ্যুৎ ভবনে।

    government job recruitment at WBSETCL through interview,

    আরও পড়ুন :একবার চাকরি পেলেই চিন্তা শেষ! রেলের এই বিভাগে মোটা বেতন ও একাধিক সুবিধা

    আবেদন করতে হলে WBSETCL-এর সরকারি ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় তা পাঠাতে হবে। এরপর নির্দিষ্ট তারিখে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউয়ে সফল হলেই সংশ্লিষ্ট পদে নিয়োগের সুযোগ মিলবে। সরকারি সংস্থায় উচ্চ বেতনের চাকরির এই সুযোগ কাজে লাগাতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করা জরুরি।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী, খুশিতে আত্মহারা মহিলারা
    Next Article
    NIA-র হাতে গ্রেপ্তার অপরুপা পোদ্দারের স্বামী কাউন্সিলর শাকির, এলাকায় বিক্ষোভ

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment