Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, ৫ বছর বাড়ল বয়সসীমা, জানুন কারা পাবেন সুবিধা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরির (Government Job) প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীর জন্য বড় খবর। সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ইতিমধ্যেই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। তবে এই সুবিধা অনির্দিষ্টকালের জন্য নয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই এর সুযোগ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

    সরকারি চাকরির (Government Job) বয়সসীমা বৃদ্ধি

    সরকারি চাকরির (Government Job) আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্তে আগে থেকেই অনুমোদন দেওয়া হয়েছিল। এবার অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, এই অতিরিক্ত বয়সসীমার সুবিধা আগামী দু’বছর পর্যন্ত কার্যকর থাকবে।

    অর্থাৎ, এই দুই বছরের মধ্যে যে সব সরকারি চাকরির (Government Job) বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেই সব পদে আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা বর্ধিত বয়সসীমার সুবিধা পাবেন। ফলে অনেকেই নতুন করে সরকারি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

    তবে শুধু বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমাকেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, দু’বছরের মধ্যে কোনও নিয়োগের বিজ্ঞপ্তি বের হলে পরে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগলেও আবেদনকারীদের বয়সে ছাড়ের সুবিধা বহাল থাকবে। সময়সীমা পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট নিয়োগে এই সুবিধা বাতিল হবে না। সরকারের তরফে জানানো হয়েছে, এই নিয়ম শুধু রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের চাকরির ক্ষেত্রেই নয়, সরকার-পোষিত সংস্থাগুলির নিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

    আরও পড়ুনঃ ২১ জুলাই ঘিরে কলকাতায় চরম সতর্কতা, তিন রাজনৈতিক মঞ্চে নজরদারিতে ১০০০ পুলিশ

    উল্লেখ্য, সরকারি চাকরিতে (Government Job) আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়ানোর প্রতিশ্রুতি নির্বাচনের সময় বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই রাজ্য মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করে। এরপর সরকারি বিজ্ঞপ্তি জারি করে নিয়ম কার্যকরের বিষয়টি জানানো হল।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা আটকে? এই নম্বরে ফোন করলেই মিলতে পারে সমাধান
    Next Article
    বাড়ল টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়ে নয়া সুখবর দিলেন খোদ মুখ্যমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment