Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা আটকে? এই নম্বরে ফোন করলেই মিলতে পারে সমাধান

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে পালাবদলের পর প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের সহায়তার জন্য অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্প চালু হয়েছে। ইতিমধ্যেই বহু মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে এমন অনেকেই আছেন যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করলেও টাকা পাননি। স্বাভাবিকভাবেই উপভোক্তাদের মনে প্রশ্ন উঠছে, তারা কী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এত ভাবনা দরকার নেই সরকারের তরফে বিভ্রান্তি দূর করতে নতুন নম্বর চালু করা হয়েছে।

    অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সমস্যা সমাধানে হেল্পলাইন নম্বর

    সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণার আবেদনপত্রের স্ট্যাটাস যদি এখনও ‘আন্ডার এনকোয়ারি’ অথবা ‘আন্ডার প্রসেস’ দেখায়, তাহলে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। নথি যাচাই সম্পূর্ণ হওয়ার পর আগস্ট মাসেও টাকা জমা পড়তে পারে। আর আবেদন নিয়ে কোনও বিভ্রান্তি বা সমস্যা থাকলে সরাসরি সরকারি হেল্পলাইনে যোগাযোগের সুযোগও রয়েছে।

    সরকারের তরফে বারবার জানানো হয়েছে, যোগ্য কোনও আবেদনকারীকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। আবেদনপত্র যাচাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু ক্ষেত্রে অর্থপ্রদান বিলম্বিত হতে পারে। সেই কারণেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা একাধিকবার আশ্বাস দিয়ে বলেছেন, “একজনও যোগ্য উপভোক্তা টাকা পাওয়ার তালিকা থেকে বাদ দেব না। আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তার জন্য অপেক্ষা করুন। নথি ভেরিফিকেশনের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। সেই যাচাই প্রক্রিয়া শেষ হলেই টাকা পাবেন অ্যাকাউন্টে।”

    অন্নপূর্ণা যোজনায় আবেদনের অগ্রগতি নিয়ে কোনও প্রশ্ন থাকলে কিংবা টাকা না পাওয়ার কারণ জানতে চাইলে নবান্নের হেল্পলাইনের সাহায্য নেওয়া যাবে। নাগরিকদের সরকারি পরিষেবা সংক্রান্ত জটিলতা দ্রুত মেটানোর উদ্দেশ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে। রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর 8282082820। যাঁরা আবেদন জমা দিয়েছেন অথচ এখনও অনুদান পাননি, তাঁরা সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এই নম্বরে ফোন করতে পারবেন। এছাড়াও অভিযোগ বা তথ্য জানাতে ই-মেলের ব্যবস্থাও রয়েছে। asap@wb.gov.in ঠিকানায় মেল পাঠিয়ে আবেদন সংক্রান্ত সমস্যা জানানো যাবে।

    Call this helpline number to get a solution of Annapurna Yojana

    আরও পড়ুন :সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, ৫ বছর বাড়ল বয়সসীমা, জানুন কারা পাবেন সুবিধা

    একইসঙ্গে প্রশাসনের তৈরি অন্নপূর্ণা যোজনার পৃথক ওয়েবসাইটে গ্রাম পঞ্চায়েত ও ব্লকভিত্তিক উপভোক্তাদের তালিকাও দেখা সম্ভব।
    সরকারি আধিকারিকদের দাবি, হেল্পলাইনে যোগাযোগ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা আবেদনকারীর নথির বর্তমান অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় তথ্য জানাবেন। তাই নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও এখনই টাকা পাওয়া নিয়ে হতাশ হওয়ার কারণ নেই।
    আপনার আবেদন যদি এখনও যাচাইয়ের পর্যায়ে থাকে, তাহলে অগাস্ট মাসে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে এবং কবে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য মিলতে পারে।

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee: রাতভর সভাস্থল পাহারা দিলেন মমতা, সঙ্গে ছিলেন অভিষেকও | 21 July
    Next Article
    সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, ৫ বছর বাড়ল বয়সসীমা, জানুন কারা পাবেন সুবিধা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment