Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি বাসে মহিলাদের ফ্রি সফর নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের জন্য বড় সুবিধার ঘোষণা করল সরকার। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত (Free Bus Service) করতে পারবেন মহিলারা। শুধু শহরের বাস নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা মিলবে। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কীভাবে এই পরিষেবা মিলবে এবং কী কী নথি লাগবে।

    সরকারি বাসে ফ্রি যাতায়াতের নতুন নিয়ম (Free Bus Service)

    পরিবহন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ১ জুন ২০২৬ থেকেই এই নতুন ব্যবস্থা (Free Bus Service) চালু হচ্ছে। রাজ্যের সব সরকারি বাসেই মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এর মধ্যে লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার বাসও রয়েছে। এই পরিষেবা পাওয়ার জন্য মহিলাদের একটি ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়া হবে। ওই কার্ডে ছবি, নাম এবং একটি কিউআর কোড থাকবে। নিজের এলাকার বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করলেই এই কার্ড পাওয়া যাবে।

    আবেদনের সময় একটি বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আয়ুষ্মান ভারত কার্ড, সরকারি বা বেসরকারি সংস্থার আইডি কার্ড, স্কুল-কলেজের পরিচয়পত্র-সহ একাধিক নথি গ্রহণ করা হবে।

    তবে স্মার্ট কার্ড হাতে পেতে কিছুটা সময় লাগতে পারে। তাই আপাতত অন্য ব্যবস্থাও রাখা হয়েছে। ১ জুন থেকে বাসে ওঠার সময় যাত্রীদের কাছে থাকা কোনও সরকারি ফটো আইডি কন্ডাক্টরকে দেখাতে হবে। পরিচয় যাচাই করার পর কন্ডাক্টর একটি জিরো ভ্যালু টিকিট দেবেন। এর জন্য কোনও টাকা লাগবে না।

    Free Bus Service Rules for Women in Bengal

    আরও পড়ুনঃ সরকারি স্কুলে পড়ুয়াদের জন্য দারুণ সুযোগ! ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্পে কী কী সুবিধা মিলবে জানুন

    সরকারের মতে, এই সিদ্ধান্তে চাকরিজীবী মহিলা, ছাত্রী এবং প্রতিদিন বাসে যাতায়াত করা বহু মানুষ উপকৃত হবেন। অনেকের প্রতি মাসের যাতায়াত খরচও কমে যাবে। বিশেষ করে যারা প্রতিদিন সরকারি বাসে অফিস বা পড়াশোনার জন্য যাতায়াত করেন, তাঁদের জন্য এই প্রকল্প (Free Bus Service) বড় স্বস্তি এনে দেবে।

    Click here to Read More
    Previous Article
    '২০১১-তে পরিবর্তন হওয়ার পর আমরা রবীন্দ্র সংগীত বাজাতে বলেছিলাম'
    Next Article
    মিলত ট্যাব কেনার জন্য ১০০০০, রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে ‘তরুণের স্বপ্ন প্রকল্প’?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment