Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্প্যানিশ কোচের মগজাস্ত্রে ফিকে হলো এমবাপ্পের ফ্রান্স! ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2026) সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগকে সম্পূর্ণ নির্বিষ করে দিল স্পেনের (Spain) পরিকল্পনামাফিক রক্ষণ! স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তের মগজাস্ত্রের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন দিদিয়ের দেশঁর ছেলেরা। এদিন ফ্রান্সের (France) বিরুদ্ধে ২-০ ফলে জয়ে পেনাল্টি থেকে দলের প্রথম গোল করেন মিকেল ওয়ারজাবাল (Mikel Oyarzabal)। প্রতিআক্রমণ থেকে স্পেনের দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার পেদ্রো পোরো (Pedro Porro)।

    সেমিফাইনালে বিধ্বংসী ফর্মে থাকা এমবাপ্পে-ডেম্বেলে-ওলিসে ত্রয়ীকে একেবারে ফ্যাকাসে করে দিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন। নিজের ৮ বছরের বিশ্বকাপ কেরিয়ারে প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলতে পারবেন না এমবাপ্পে। এদিন স্প্যানিশ ডিফেন্স তাকে এতটাই চাপে রেখেছিল যে গোটা ম্যাচে একবারও গোলরক্ষকের পরীক্ষাই নিতে পারেননি তিনি।

    আরও পড়ুন: সবুজ-মেরুণ জার্সিতে প্রাক্তন লাল-হলুদ তারকার দুরন্ত খেলা! জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু মোহনবাগানের

    পরিসংখ্যান বলছে গোটা ম্যাচে প্রায় সমান সমান বল দখলে রেখেও কোনও বড় গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় ফ্রান্স। উল্টে ভাগ্য সুপ্রসন্ন থাকলে আরও গোল করতে পারতেন স্পেনের ফুটবলাররা। এদিন ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি বক্স থেকে বল ক্লিয়ার করতে গিয়ে লামিন ইয়ামালকে লাথি মেরে বসেন লুকাস ডিগনে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়ে ভুল করেননি রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার ওয়ারজাবাল।

    ম্যাচের বয়স তখন মাত্র ২০ মিনিট। আরও দশ মিনিট পরে ফ্রান্সের মূল ডিফেন্ডার উইলিয়াম স্যালিবা নিজের পুরোনো পিঠের চোটের জায়গায় অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন। দ্বিতীয়ার্ধে প্রতিআক্রমণে মিডফিল্ডার ড্যানি ওলমোর সাথে নিখুঁত ওয়ান টু খেলে ফ্রান্স গোলরক্ষক ম্যাগেনানকে পরাস্ত করেন পেদ্রো পোরো। তার কয়েক মিনিট পরেই বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় লামিন ইয়ামালের গোল।

    আরও পড়ুন: মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেবো! বিশ্বকাপ সেমিফাইনালের আগে আর্জেন্টিনার উদ্দেশ্যে হুঙ্কার ইংল্যান্ডের তারকার

    ম্যাচের ৬৭ মিনিটে এমবাপ্পের গোলমুখী শট ব্লক করে স্পেনের পতন রোধ করেন মার্ক কুকুরেয়া। এরপর বাকি ম্যাচে অসাধারণ শেপ ধরে রেখে রক্ষণ সামলে ফ্রান্সের যাবতীয় আক্রমণ রুখে দেয় স্পেন। এই নিয়ে টানা তিন বছরে ইউরো, নেশন্স লিগ এবং বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে তিনবার জয় পেলো স্পেন। ১৪ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে জয় পেতে ব্যর্থ হলো ফ্রান্স। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে স্পেন।

     

    Click here to Read More
    Previous Article
    ‘আর কোনো পুজোর সভাপতি হচ্ছি না’, দুর্গাপুজো নিয়ে আগে ভাগেই সাফ বার্তা শমিকের
    Next Article
    আয়ুষ্মান কার্ড নিয়ে বড় সুখবর, একধাক্কায় দ্বিগুণ হয়ে ১০ লক্ষ হতে পারে স্বাস্থ্যবিমা!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment