Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সপ্তাহান্তে ভোগান্তির একশেষ, বনগাঁ রুটে একসঙ্গে বাতিল ১২ টি ট্রেন

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : আবারও একগুচ্ছ ট্রেন (Local Train) বাতিলের খবর এল। শিয়ালদহ-বনগাঁ রুটের যাত্রীদের জন্য আবারও ভোগান্তি হতে চলেছে। শনিবার আবারও সাড়ে চার ঘন্টার জন্য ট্রাফিক ব্লক থাকবে। পূর্ব রেলের তরফে ট্রাফিক ব্লক করা হবে বলে জানা গিয়েছে।

    আবারও ট্রেন (Local Train) বাতিল বনগাঁ রুটে

    রেল সূত্রে খবর, ৪ এপ্রিল রাত থেকে ৫ এপ্রিল ভোর পর্যন্ত দমদম জংশন স্টেশনে ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে আপ ডাউন মিলিয়ে মোট ১২ টি ট্রেন বাতিল থাকবে। শনিবার একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে। এর মধ্যে রয়েছে রাত ১০টা ২২ এর কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল, রাত ১০ টা ২৫ এর শিয়ালদহ-ডানকুনি লোকাল, রাত ১০টা ৩৭ এর শিয়ালদহ-বনগাঁ লোকাল, রাত ১০ টা ৪০ এর বনগাঁ-শিয়ালদহ লোকাল।

    Local Train cancelled on sealdah bongaon route

    কোন কোন ট্রেন বাতিল: বাতিল থাকছে রাত ১১ টা ১৫ এর শিয়ালদহ-নৈহাটি লোকাল, রাত ১১টা ১৫ এর নৈহাটি-শিয়ালদহ লোকাল, রাত ১১.৪০ এর ডানকুনি-শিয়ালদহ লোকাল এবং রাত ১১টা ৫৮ এর শিয়ালদহ-রানাঘাট মেমু লোকাল। এছাড়াও রবিবার বাতিল থাকছে ভোর ৩টে ১০ এর শিয়ালদহ-বনগাঁ লোকাল, ভোর ৩টে ২০-র শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ভোর ৪ টে ৭ এর শিয়ালদহ-ডানকুনি লোকাল, ভোর ৫ টার ডানকুনি-শিয়ালদহ লোকাল।

    আরও পড়ুন : ফের ডিমের দামে উর্দ্ধগতি, কলকাতায় প্রতি পিস কত করে বিকোচ্ছে?

    কী জানাল রেল: যদিও পূর্ব রেলের (Local Train) তরফে এখনও এ বিষয়ে কোনও বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়নি। তবে রেল সূত্রে খবর, সোমবার এই ব্লকের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। তবে এই খবর সত্যি হলে সমস্যায় পড়বেন বহু যাত্রী।

    আরও পড়ুন : দিঘায় যাওয়ার প্ল্যান থাকলে বাতিল করুন, সমুদ্রে নামা নিয়ে বড় সতর্কবার্তা দিল প্রশাসন

    সপ্তাহান্তে অনেক যাত্রীই বনগাঁ রুটে বাড়ি ফেরেন। রাতের ট্রেনে বাড়ি ফেরেন তারা। আবার ভোরের ট্রেনে বহু ফুল, সবজি, মাছ ব্যবসায়ীরা শিয়ালদহের দিকে যান। ফলত ট্রেন বাতিল হলে সমস্যায় পড়তে হবে তাদের।

    Click here to Read More
    Previous Article
    হয়ে যান সতর্ক! ভারতে আর বিক্রি করা যাবে না এই কোম্পানিগুলির CCTV? কী জানাল কেন্দ্র?
    Next Article
    ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে কী করে গরুর মাংস খেলেন? ক্ষোভে ফেটে পড়লেন যাদবপুরের বিজেপি সমর্থকরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment