Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট মমতার, কী লিখেছেন মুখ্যমন্ত্রী?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোট গণনার ঠিক আগে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কর্মীদের স্ট্রং রুমের সামনে সতর্ক থাকার বার্তা দেন তিনি। কোথাও লোডশেডিং, কোথাও সিসিটিভি বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুলে রাত জেগে পাহারা দেওয়ার নির্দেশও দেন তৃণমূল সুপ্রিমো। গণনার আগের রাতে তাঁর এই বার্তাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা ঘিরে বাড়ল জল্পনা

    সোমবার সকাল থেকেই শুরু হচ্ছে ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট এবং সাড়ে ৮টা থেকে ইভিএম গণনা শুরু হওয়ার কথা। তার আগেই দলের কাউন্টিং এজেন্টদের খুব ভোরে গণনাকেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরই মধ্যে রবিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। রাত তখন প্রায় ১টা বা দেড়টা। সেখানে তৃণমূল কর্মীদের উদ্দেশে তিনি লেখেন, “সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন।”

    দলীয় সূত্রে জানা গিয়েছে, সেই নির্দেশ মেনেই বিভিন্ন জায়গায় রাতভর স্ট্রং রুমের সামনে নজরদারি চালিয়েছেন তৃণমূল কর্মী ও প্রার্থীরা। মমতা (Mamata Banerjee) নিজেও পোস্টে দাবি করেন, তিনিও রাত জেগে পরিস্থিতির উপর নজর রেখেছেন।

    পোস্টে ফের উঠে আসে লোডশেডিংয়ের অভিযোগও। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, রাজ্যের একাধিক জায়গা থেকে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার খবর আসছে। তাঁর অভিযোগ, হুগলির শ্রীরামপুর, নদিয়ার কৃষ্ণনগর, বর্ধমানের আউশগ্রাম এবং কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বারবার লোডশেডিং হয়েছে। কোথাও সিসিটিভি বন্ধ হয়ে গিয়েছে, আবার কোথাও স্ট্রং রুম এলাকায় গাড়ি যাতায়াতের অভিযোগও উঠেছে বলে জানান তিনি।

    এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও শুরু হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে টিভির স্ক্রিন কালো হয়ে ছিল এবং সিসিটিভি কাজ করছিল না। একই ধরনের অভিযোগ কৃষ্ণনগর থেকে করেন মহুয়া মৈত্রও।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, বিজেপির ইঙ্গিতেই এসব ঘটনা ঘটছে। সেই কারণেই তিনি দলীয় কর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দেন। পোস্টে তিনি লেখেন, কোথাও কোনও সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে ঘিরে ধরতে হবে, অভিযোগ জানাতে হবে এবং সিসিটিভি ফুটেজ দাবি করতে হবে।

    Mamata Banerjee Warns of MLA Horse Trading Urges Strong Mandate

    আরও পড়ুনঃ ‘ডায়মন্ড মডেল’ চূর্ণবিচূর্ণ! ফলতা নিয়ে বিস্ফোরক পোস্ট অমিত মালব্যর

    গণনার আগের রাতে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই বার্তা ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এখন নজর সোমবারের ফলাফলের দিকে।

    Click here to Read More
    Previous Article
    ফলতা কেন্দ্রে বির্তক তুঙ্গে, ২৪২ জনের বিরুদ্ধে রিপোর্ট কমিশনে, ফল ঘোষণার পর হবে ‘অ্যাকশন’
    Next Article
    West Bengal Election Results 2026 LIVE | শুরু গণনা! কে এগিয়ে, কে পিছিয়ে—LIVE-এ দেখুন সব আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment