Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সোমে আবহাওয়ার বড় ‘গেম’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা, আজকের আপডেট

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। (South Bengal Weather) আজ ভোটগণনার দিন ঝড়বৃষ্টি বাড়তে পারে। রবিবার থেকেই ফের বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ সোমে কোথায় কোথায় সতর্কতা? আবহাওয়ার আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    সোমবার কলকাতা সহ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা। চলতি তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না রাজ্যে।

    আবহাওয়া দপ্তর বলছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টি হচ্ছে সমানে। সমুদ্র উত্তাল থাকার কারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা জারি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। মঙ্গলবারও একই রকম থাকবে আবহাওয়া। বুধবার ঝোড়ো হাওয়ার বেগ কিছুটা কম থাকতে পারে।

    south bengal weather(229)

    আরও পড়ুন: চোটের কারণে পা পুরোপুরি রাখতে পারেননি মাটিতে! তবুও, ম্যাচ জেতানো বোলিং করলেন বরুণ চক্রবর্তী

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। দোসর হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া কোচবিহার, মালদহ, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে।

    Click here to Read More
    Previous Article
    Assembly Election Result Live I বাংলার ভোটের ফলাফল দেখুন সরাসরি | WB Election Result Live 2026
    Next Article
    ভোটের ফলাফল নিয়ে আশাবাদী তৃণমূল ও বিজেপি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment