Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সোমবারই UCC বিল? শেষ মুহূর্তে বড় মোড়, নতুন সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC Bill) নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। সোমবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ হতে পারে বলে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই পথে এখনই হাঁটছে না রাজ্য সরকার। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি মাথায় রেখে UCC-এর খসড়া ও কাঠামো তৈরির জন্য আগে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন বলেও জানা যাচ্ছে।

    ইউসিসি বিল (UCC Bill) নিয়ে বড় সিদ্ধান্ত

    বিধানসভার চলতি অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (UCC Bill) নিয়ে বিল আনার সম্ভাবনা নিয়ে বিরোধী দলগুলির তরফে ইতিমধ্যেই আপত্তি ও সমালোচনা শুরু হয়েছে। তবে প্রশাসনিক সূত্রে খবর, সরকার আপাতত বিল পেশ না করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এবং মতামত সংগ্রহের পথেই এগোতে চাইছে।

    বিজেপি নির্বাচনী প্রচারের সময় থেকেই বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC Bill) চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। রাজ্যে ক্ষমতায় আসার পরও সেই অবস্থানে অনড় থাকে শাসকদল। সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের কথা বারবার জানিয়েছে সরকার। সেই সূত্রেই সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই UCC নিয়ে উদ্যোগ শুরু হয়।

    সূত্রের খবর, পশ্চিমবঙ্গে সম্ভাব্য UCC-এর রূপরেখা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হতে পারে। এই কমিটির নেতৃত্বে থাকতে পারেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। তাঁর নাম নিয়েই প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার আরও এক দফা বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

    সরকারি সূত্রের দাবি, পরবর্তী পর্যায়ে বিরোধী শিবিরের প্রতিনিধি, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি এবং সমাজের নানা অংশের মানুষের মতামতও এই কমিটির মাধ্যমে নেওয়া হতে পারে। অর্থাৎ আইন তৈরির আগে বৃহত্তর পরিসরে আলোচনা ও পরামর্শের উপর জোর দিতে চাইছে সরকার।

    উল্লেখযোগ্য বিষয় হল, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি তৈরির সময়ও একই ধরনের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির দায়িত্বেও ছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। বাংলায়ও সেই মডেল অনুসরণ করার সম্ভাবনা দেখা যাচ্ছে।

    UCC Bill May Change Several Rules In West Bengal

    আরও পড়ুনঃ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার, ১ বছর আটক! বাংলায় আসছে নতুন ‘গুন্ডা দমন’ আইন

    প্রশাসনের একাংশের মতে, এই ধরনের আইন (UCC Bill) কার্যকর করতে গেলে একাধিক আইনি ও প্রশাসনিক বিষয় খতিয়ে দেখা জরুরি। সেই কারণেই তাড়াহুড়ো না করে ধাপে ধাপে এগোতে চাইছে সরকার। বিভিন্ন মহলের মতামত সংগ্রহ করে তার ভিত্তিতেই ভবিষ্যতে UCC বিলের চূড়ান্ত খসড়া তৈরি করা হতে পারে বলে সূত্রের দাবি।

    Click here to Read More
    Previous Article
    ‘সারা ভারত আমাদের দিকে তাকিয়ে’, জিএসটি বৈঠক নিয়ে আশাবাদী স্বপন দাশগুপ্ত
    Next Article
    পুজোর ভিড় সামলাতে রেলের বিশেষ উদ্যোগ, বাড়ল সামার স্পেশ্যাল ট্রেনের মেয়াদ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment