Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শনিতে হবে তোলপাড়! দফায় দফায় ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কতদিন দুর্যোগ চলবে?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার মিলিত প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। হতে পারে শিলাবৃষ্টিও। উত্তরের জন্য কী পূর্বাভাস? কতদিন চলবে এই দুর্যোগ? একনজরে আবহাওয়ার সম্পূর্ণ খবর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আগে পূর্বাভাস ছিল, রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে। বর্তমানে আবহাওয়া দপ্তর বলছে আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। তার পর ধীরে ধীরে শান্ত হবে পরিস্থিতি। আজ রাজ্যের একাধিক জেলায় সতর্কতা রয়েছে। তালিকায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া।

    এদিন বৃষ্টির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা। শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলিতে। যদিও সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না।

    আরও পড়ুন: প্রতি ১৫ দিন অন্তর জ্বালানির দামে নজর, শুল্ক কমানোর পরই ঘোষণা কেন্দ্রের, কতটা লাভবান হবে সাধারণ মানুষ?

    আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমতে শুরু করবে ঠিকই তবে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে সব জেলাতেই। আজ ও আগামীকাল দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তারপর থেকে তাপমাত্রা কমবে। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে একাধিক জেলায়। তার পরের তিন দিনে পারদ ফের তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে আরও দুর্যোগপূর্ণ পরিস্থিতি। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়। সতর্কতা জারি হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট।

    Click here to Read More
    Previous Article
    মধ্যরাতে চমক কমিশনের! প্রকাশ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, কত জনের নাম রয়েছে?
    Next Article
    ‘কোনও যুবক বা যুবতী ইন্টারভিউ দিতে গেলে..,’ যুবসাথী স্কিম নিয়ে বড় কথা বলে দিলেন অভিষেক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment