Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সমবায় ভোটে ডোমকলে লাল ঝড়, আটটি আসনই সিপিএমের দখলে! কী ইঙ্গিত বিধায়কের?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ডোমকলে বিধানসভা ভোটের পর এ বার সমবায় নির্বাচনেও বড় জয় পেল সিপিএম (CPM)। মুর্শিদাবাদের বনিয়াখালি হরেরামপুর সমবায় সমিতির আটটি আসনেই জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। তৃণমূল ও কংগ্রেস লড়াইয়ে থাকলেও কোনও আসনই তারা জিততে পারেনি। বিজেপি এই নির্বাচনে প্রার্থী দেয়নি।

    আট আসনেই বামেদের (CPM) জয়

    রবিবার বনিয়াখালি হরেরামপুর সমবায় সমিতির ভোট হয়। মোট আটটি আসনে লড়াইয়ে ছিল সিপিএম, তৃণমূল ও কংগ্রেস। ফল বেরোতেই দেখা যায়, সবকটি আসনই দখল করেছে বামেরা (CPM)। ফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় সিপিএম নেতা-কর্মীরা। লাল ঝান্ডা হাতে এবং লাল আবির উড়িয়ে চলে বিজয় উদ্‌যাপন।

    ভোটগণনা শেষ হওয়ার পর জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে সেখানে পৌঁছন ডোমকলের সিপিএম (CPM) বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা। তাঁকে ঘিরেও কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পরে ভোটকেন্দ্র থেকে বিজয় মিছিল বের হয়। সেই মিছিল পায়ে হেঁটে পৌঁছয় নাজিরপুর বাজার পর্যন্ত।

    কী বললেন সিপিএম বিধায়ক?

    এই জয়কে ডোমকলে দলের সাংগঠনিক শক্তি ও গণভিত্তির প্রমাণ বলেই দাবি সিপিএমের (CPM)। বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা বলেন, শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। তৃণমূল ও কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাদের হারিয়েই বাম প্রার্থীরা আটটি আসনে জয় পেয়েছেন।

    1st time in the last 5 decades, there is no Left Front govt in any state of the country.

    আরও পড়ুনঃ ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় নতুন মোড়, মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে SSC-পর্ষদ

    মোস্তাফিজুরের দাবি, নির্বাচনটি সমবায়ের হলেও এই ফলাফলের মধ্যে বড় রাজনৈতিক বার্তা রয়েছে। তাঁর কথায়, আগামী দিনে রাজ্যজুড়ে এই ফলের বার্তা যাবে যে মানুষ বিকল্প খুঁজছে। তাঁর আরও বক্তব্য, দুর্ঘটনা-অঘটন ছাড়াও ভোট হতে পারে, ডোমকলের এই ফলাফল সেটারই ইঙ্গিত দিচ্ছে (CPM)।

    Click here to Read More
    Previous Article
    মেয়ের পড়াশোনায় মাসে ৫০০ টাকা! CBSE-র এই স্কলারশিপে কারা পাবেন সুবিধা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment