Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেয়ের পড়াশোনায় মাসে ৫০০ টাকা! CBSE-র এই স্কলারশিপে কারা পাবেন সুবিধা?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: সিবিএসসির অধীন স্কুলের পড়ুয়াদের জন্য রয়েছে সুখবর। বিশেষ করে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়া এবং কলেজে ভর্তি হতে চলা মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা দিতে এই স্কলারশিপ গুলো চালু করেছে সিবিএসসি বোর্ড (CBSE)। যার মধ্যে রয়েছে- ingle Girl Child Scholarship, Board’s Merit Scholarship (BMS) এবং Central Sector Scheme of Scholarship for College and University Students (CSSS)।

    CBSE-র স্কলারশিপে মাসে ৫০০ টাকা কারা যোগ্য? (CBSE)

    সিবিএসসির (CBSE) এই স্কলারশিপ একমাত্র সন্তান কন্যাদের জন্য। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সিবিএসসি-র অনুমোদিত স্কুলে পড়াশোনা করা ছাত্রীরা আবেদন করতে পারবেন। দশম শ্রেণির সিবিএসসির পরীক্ষায় অন্তত ৭০ শতাংশ নম্বর থাকতে হবে। পরিবারের বার্ষিক মোট আয় ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

    CBSE who is eligible for the scholarship of 500 per month

    আরও পড়ুন: বর্ষার সেরা অফবিট ডেস্টিনেশন! কুয়াশা-পাহাড়-ঝরনায় মোহময় সাপুতারা

    তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST) পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ। সিবিএসসি-র দশম বা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অন্তত ৮৫ শতাংশ নম্বর পেতে হবে। যোগ্য পড়ুয়াদের বছরে ১২ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হবে।

    দ্বাদশ শ্রেণির পর কলেজে ভর্তি হতে চলা মেধাবী পড়ুয়ারাও সিবিএসসির (CBSE) মাধ্যমে স্কলারশিপের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৮০তম পার্সেন্টাইলের উপরে থাকা পড়ুয়ারা আবেদন করতে পারবেন। নিয়মিত কোর্সে ভর্তি হতে হবে।

    Click here to Read More
    Previous Article
    ফের বাড়ছে বৃষ্টির দাপট! সোমবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর
    Next Article
    সমবায় ভোটে ডোমকলে লাল ঝড়, আটটি আসনই সিপিএমের দখলে! কী ইঙ্গিত বিধায়কের?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment