Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শিয়ালদহে মেগা ব্লকের কাউন্টডাউন, ট্রেন পরিষেবায় আসছে বড় পরিবর্তন

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী , শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ বিষ্ণুপুর শাখার আপ ও ডাউন লাইনে ৬ জুন অর্থাৎ শনিবার রাত ১০:১৫ মিনিট থেকে ৭ জুন দুপুর ১:১৫ মিনিট পর্যন্ত ১৫ ঘণ্টায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখা হয়েছে। এর ফলে বাতিল হয়েছে একাধিক ট্রেন (Indian Railways)। যাত্রীরাও বলছেন, পাওয়ার ব্লকের পরে যদি পরিষেবা ভালো পাওয়া যায়, তা হলে এই ভোগান্তিটুকু সয়ে নেবেন তাঁরা।

    সাময়িক অসুবিধা হলেও উন্নত পরিষেবা চান যাত্রীরা (Indian Railways)

    শিয়ালদহ–কাঁকুড়গাছির মাঝে শিয়ালদহের ৩ নম্বর ব্রিজে পুরোনো গার্ডার বদলে নতুন, আরও শক্তপোক্ত গার্ডার বসানোর কাজ হলো। বহু বছর ব্যবহারের পরে গার্ডারগুলির নির্ধারিত আয়ু শেষ হওয়ায় সেগুলি সরিয়ে নতুন ও আরও শক্তিশালী গার্ডার বসানো হচ্ছে। পূর্ব রেলের জরুরি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজের জন্য শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত শতাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়।

    Indian Railways passengers want improved service despite temporary inconvenience

    আরও পড়ুন: গ্যাস গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ, ভর্তুকির সিলিন্ডার সংখ্যা কমল উল্লেখযোগ্যভাবে

    এই কাজে বনগাঁ, নৈহাটি, হাবরা, গোবরডাঙা, রানাঘাট, দত্তপুকুর, বারাসত, কল্যাণী সীমান্ত, ডানকুনি এবং ব্যারাকপুর রুটে বহু আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।

    রবিবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে কম ছিল। আর রেলও আগে ভাগেই এ নিয়ে প্রচার চালানোয় যাত্রীদের কাছে আগাম খবরও ছিল। তবে অনেক যাত্রীই জানিয়েছেন, রেলের আধুনিকীকরণ ও ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা পাওয়ার স্বার্থে সাময়িক এই অসুবিধা মেনে নিতে তাঁরা প্রস্তুত।

    রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্ধারিত কাজ সম্পূর্ণ হওয়ার পরে সোমবার থেকে পূর্বের সূচি অনুযায়ী সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক ভাবে চলবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনায় আবেদনের কতদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? বড় আপডেট এসে গেল
    Next Article
    বারাণসী শহরের বাইরে সরবে মাছ-মাংসের দোকান! বাড়ানো হবে ফলের বাজার, নেওয়া হল বড় সিদ্ধান্ত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment