Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, বন্ধ হওয়ার মুখে পরিষেবা?

    6 days ago

    বাংলাহান্ট ডেস্ক : পিলারে ফাটল ধরা পড়ায় সেই যে বন্ধ হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন (Kolkata Metro), এখনও তা চালু হয়নি। এবার ফাটল ধরা পড়ল সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে। জানা গিয়েছে, স্টেশনের বাইরের দিকে একটি পিলারে দেখা গিয়েছে ফাটল। আর ফাটলটি নজরে আসতেই প্রশ্ন উঠছে, কবি সুভাষের মতোই কি সিটি সেন্টার মেট্রো স্টেশনটিও বন্ধ হয়ে যাবে?

    সিটি সেন্টার মেট্রো (Kolkata Metro) স্টেশনে পিলারে ফাটল

    কলকাতা মেট্রোর গ্রিন লাইনে রয়েছে সিটি সেন্টার মেট্রো স্টেশন। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুট হল গ্রিন লাইন। অত্যন্ত ব্যস্ত এই রুটে হঠাৎ এহেন বিপদে চিন্তার ভাঁজ পড়েছে যাত্রীদের কপালে। প্রায় ১ বছর আগে বন্ধ হয়ে যাওয়া কবি সুভাষ মেট্রো স্টেশনটির মতোই কি পরিণতি হবে সিটি সেন্টার মেট্রো স্টেশনের?

    Kolkata Metro city centre station pillar crack

    পরিষেবায় পড়বে প্রভাব: উল্লেখ্য, সিটি সেন্টার মেট্রো স্টেশনটি রয়েছে বেঙ্গল কেমিক্যাল ও সেন্ট্রাল পার্কের মধ্যে। তাই এই স্টেশনটি বন্ধ হলে সেন্ট্রাল পার্ক থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবায় পড়বে বড়সড় প্রভাব। এমনকি পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সত্যিই কি তেমনটা হবে?

    আরও পড়ুন : আধার-প্যান যাচাই ছাড়াই হবে ব্যাঙ্কের সব কাজ, কী এই CKYC?

    কী জানাল কর্তৃপক্ষ: মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এমন সম্ভাবনা আপাতত নেই। সিটি সেন্টার মেট্রো স্টেশন বন্ধ হবে না। মেট্রো পরিষেবাতেও কোনও প্রভাব পড়বে না। কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ফাটলের বিষয়টি নজরে আসতেই মেট্রো কর্তারা এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছান।

    আরও পড়ুন : খেতে সুস্বাদু, কিন্তু শরীরের জন্য কি ভালো? ইলিশের মতোই ক্ষতিকর হতে পারে এই মাছগুলি

    ফাটলের গভীরতা কতটা, কতটা বিপজ্জনক পুরো বিষয়টি তাঁরা খতিয়ে দেখেন। পরীক্ষা করার পর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এটি পিলারের বাইরের ফাটল অর্থাৎ ‘ক্ল্যাডিং’। মূল কাঠামোয় এর জেরে কোনও ক্ষতি হবে না। স্টেশন নিরাপদ। পরিষেবা বন্ধ না রেখেই ফাটলটি দ্রুত মেরামতের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    “পরাজিত না প্রতারিত”- কাদের কথা বললেন উপাসনা
    Next Article
    রাত পোহালেই শুনানি, তার আগে গ্রান্ট-ইন ও KMC এলাকায় বসবাসকারীদের বকেয়া DA নিয়ে প্রশ্ন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment