Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সিরিজ জিততে গেলে সৌরভ গাঙ্গুলীর রেকর্ড ছুঁতে হবে! পারবেন কি শুভমান গিল?

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। লর্ডসের মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবেন শুভমান গিলরা (Shubman Gill)। টি-টোয়েন্টি সিরিজের লজ্জার হারের পর ওডিআই সিরিজ জিতে সম্মান রক্ষা করতে মরিয়া ভারতীয় দল। কিন্তু ভরসা খুঁজতে পরিসংখ্যানে দিকে তাকালে হতাশ হবেন সকল ভক্তরা।

    লর্ডসের মাঠে শেষ চারটি ওডিআই সাক্ষাতে ভারতীয় দল তিনবার হারের মুখ দেখেছে। একটি ম্যাচ ড্র হয়েছে। শেষবার ক্রিকেটের মক্কা বলে পরিচিত এই মাঠে ভারতীয় দল জয় পেয়েছিল ২০০৪ সালে। তারপর কেটে গিয়েছে বাইশটি বছর। ওডিআই ফরমেটে আয়োজকদের বিরুদ্ধে এই মাঠ থেকে খালি হাতেই ফিরেছেন ধোনি, রোহিত, কোহলিরা।

    লর্ডসের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল শেষবার জয় পেয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে। সেবার সিরিজ হারলেও লর্ডসে ২৩ রান জয় পেয়েছিল ভারত। ২০০৪ সালের সেই ওডিআই ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় (৯০) এবং রাহুল দ্রাবিড় (৫২) ভারতীয় দলকে ২০০-র গণ্ডি পার করতে সাহায্য করেছিল।

    আরও পড়ুন: লর্ডসেই শেষ ODI খেলবেন না রোহিত শর্মা! BCCI-এর অন্দরমহল থেকেই এলো বড় আপডেট

    এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ইরফান পাঠান, আশীষ নেহেরা, হরভজন সিং-রা দুর্দান্ত বোলিং করে ২০৪ রানের টার্গেট তাড়া করতে নামা মাইকেল ভনের ইংল্যান্ডকে রুখে দিয়েছিলেন মাত্র ১৮৪ রানে। চলতি সিরিজের প্রথম ম্যাচে শুভমান গিল-রা দুর্দান্ত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড একপেশে ভাবে হারায় ভারতকে।

    আরও পড়ুন: বাদ পড়ছেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগে শুভমান গিলের নতুন ওপেনিং পার্টনার হিসেবে এই ২ তারকাকে পছন্দ গম্ভীরের

    লর্ডস ম্যাচ ভারতের কাছে সম্মানরক্ষার লড়াই। বিসিসিআইয়ের অন্দরমহল থেকে খবর এসেছে যে এই ম্যাচ কিংবদন্তি রোহিত শর্মার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে। তাই ভারতীয় দল বাড়তি আগ্রাসন নিয়ে এই ম্যাচ জিতে রোহিতকে ফেয়ারওয়েল দিতেও প্রস্তুত থাকবে বলে আশঙ্কা ক্রিকেট বিশেষজ্ঞদের।

     

    Click here to Read More
    Previous Article
    বিশ্বকাপের ফাইনাল দেখতে লক্ষ লক্ষ টাকা খরচ! টিকিটের দামে কেনা যাবে বিলাসবহুল SUV
    Next Article
    আজকের রাশিফল ১৯ জুলাই, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment