Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SIR-এর কাজে প্রাণ হারানো কর্মীদের পরিবার থেকে ১ জনকে চাকরি, নবান্নের বড় সিদ্ধান্ত

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:এসআইআর (SIR) প্রক্রিয়া এখনও শেষ হয়নি রাজ্যে, এরই মধ্যে বড় ঘোষণা রাজ্য সরকারের। ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়াতে যারা দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন সেই রকম ৫৬ জন ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার (Government of west Bengal), দেওয়া হবে সরকারি চাকরি।

    এসআইআর-এ মৃতদের পরিবারকে চাকরি রাজ্য সরকারের (Government of west Bengal)

    ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় ছিল প্রবল কাজের চাপ। সেই জটিলতায় অনেক কর্মী মারা যান। অনেক পরিবার তাদের উপার্জনকারী সদস্যকে হারিয়ে আর্থিক সংকটের মধ্যে পড়ে। এবার এই রকম পরিবারগুলিকে সাহায্য করতে উদ্যোগ নিল নবান্ন। শুধু এসআইআর-এর কাজে যারা মারা গেছেন তারাই নয়, এর সঙ্গে নাগরিক অধিকার মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে, চরম হয়রানির শিকার হয়েছেন এসআইআর পক্রিয়ায়, এরকম পাঁচ জন ব্যক্তির পরিবার থেকে একজন সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরি। মোট ৬১টি পরিবারকে দেওয়া হবে চাকরি।

    জানা যাচ্ছে যে এই ৬১টি পরিবারের একজন করে রাজ্য পুলিশের হোম গার্ড এ নিয়োগ পাবে। স্বরাষ্ট্র দপ্তরের অধীন এই পদ গুলিতে যাতে দ্রুত নিয়োগ করা যায়, তার জন্য প্রশাসনিক কর্তাদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়ায় যাতে আমলাতান্ত্রিক কোনও জটিলতা না হয়, তার জন্য প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের, বিশেষ নজর দিতে বলা হয়েছে।

    আরও পড়ুন:বিমানযাত্রীদের জন্য সুসংবাদ! ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে লাগবে না অতিরিক্ত চার্জ

    যে ৬১টি পরিবার এই চাকরির সুযোগ পাচ্ছে তারা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, মুশিদাবাদ, বাঁকুড়া, বীরভূম। এছাড়া রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং দক্ষিণ দিনাজপুর। সেইসঙ্গে নদীয়ারও কিছু পরিবার রয়েছে এই সরকারি নির্দেশিকার আওতাভুক্ত।

    আরও পড়ুন:উদ্বুদ্ধ করেছেন মূলস্রোতে ফিরতে! মাওবাদীদের অস্ত্র ছাড়ার নেপথ্যে তেলেঙ্গানার পুলিশকর্তা বি সুমতি

    Government of west Bengal has provided jobs to 61 families of those who died by the SIR projectনবান্ন সূত্রে জানানো হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সরকারি নিয়মাবলী যাচাইয়ের পর এই ৬১টি পরিবার থেকে একজন করে রাজ্য পুলিশের হোম গার্ডে নিয়োগ পাবেন। আর দ্রুত যাতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় তা দেখতে নির্দেশ দিয়েছে নবান্ন।

    Click here to Read More
    Previous Article
    শুভেন্দু ‘হেনস্থা’ বিতর্কে নড়েচড়ে বসল আদালত, পুলিশের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
    Next Article
    জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা! আতঙ্কে শহরবাসী | Earthquake in Kolkata

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment