Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SIR বিতর্কে নতুন জট! যোগ্য হয়েও কি ভোট দিতে পারবেন না অনেকেই?

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন ধরে ভোটার তালিকা যাচাই অর্থাৎ এসআইআর (SIR) নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে অরাজকতা। ভোট ঘোষণা হয়ে গেলেও সেই সমস্যা এখনও কাটেনি। জানা যাচ্ছে, এবার সমস্যায় পড়তে চলেছে অনেক ভোটার। বিচারাধীন তালিকা থেকে অনেকের নাম বাদ গেলেও, ট্রাইব্যুনালের কাজ শুরু না হওয়ায় তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ, ট্রাইব্যুনালের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এখনও তৈরি হয়নি। ফলে যোগ্য হয়েও অনেকের ভোটাধিকার অনিশ্চয়তায় রয়েছে।

    ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা (SIR)

    বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের একটি বড় অংশের বিষয়ে ইতিমধ্যেই বিচারকদের সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে ট্রাইব্যুনালের কাজ শুরু হওয়া দরকার। আর সেখানেই সমস্যা. পরিকাঠামো না থাকায় এখনও কাজ শুরুই করা যায়নি। কমিশনের একটি সূত্রের দাবি, সবকিছু প্রস্তুত করতে অন্তত আরও এক মাস সময় লাগবে। কিন্তু তার আগেই শুরু হয়ে যাবে বিধানসভা ভোটের প্রথম দফা। ফলে অনেকেই যোগ্য হওয়া সত্ত্বেও ভোট দিতে পারবেন না বলেই আশঙ্কা করা হচ্ছে।

    এদিকে, শনিবার পর্যন্ত প্রায় ৫৭ লক্ষ বিচারাধীন নামের নিষ্পত্তি হয়েছে। ট্রাইব্যুনালে আবেদন করার জন্য অনলাইন ও অফলাইন, দুই ব্যবস্থাই চালু করা হয়েছে। বিচারকদের বসার জন্য জোকারে একটি সংস্থার অফিসও ঠিক করা হয়েছে। তবে সমস্যা হল, সেখানে বিচারকদের কাজ করার মতো ন্যূনতম সুবিধাও এখনও তৈরি হয়নি। কবে থেকে কাজ শুরু হবে, তা নিয়েও স্পষ্ট কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।

    Basirhat became agitated as soon as the final list of SIR was published

    আরও পড়ুনঃ নির্বাচন নিয়ে বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্টের সতর্কবার্তা, কী বললেন বিচারপতি?

    এর মধ্যেই জানা গেছে, প্রাক্তন বিচারপতি তপেন নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। ফলে পুরো প্রক্রিয়া নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে যাঁদের নাম বিচারাধীন তালিকা (SIR) থেকে বাদ পড়েছে, তাঁদের মধ্যে কতজন শেষ পর্যন্ত ট্রাইব্যুনালের রায় পেয়ে ভোট দিতে পারবেন? ভোটের মুখে এই অনিশ্চয়তা এখন বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

    Click here to Read More
    Previous Article
    শুধু নাম বাদ নয়, ফাঁস মোথাবাড়ি কান্ডের ভেতরের গভীর রহস্য ! || MothabariKand || JusticeForVictim
    Next Article
    প্যান কার্ড বানাতে বড় নিয়ম সামনে, শুধু আধার নয়—এই কাগজ ছাড়া হবে না কাজ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment