Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্যান কার্ড বানাতে বড় নিয়ম সামনে, শুধু আধার নয়—এই কাগজ ছাড়া হবে না কাজ

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: নতুন প্যান কার্ড (Pan Card) তৈরি করবেন বলে ভাবছেন। তবে নিজের প্যান কার্ড এবার নতুন ভাবে তৈরি করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আপনাকে মানতে হবে। আজকে প্রতিবেদনে রইল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। পাশাপাশি ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। যার কারণবশত নতুন ফর্মে আবেদন করতে হবে প্রথমে। এরপর একই সঙ্গে আইডেন্টিটি ভেরিফিকেশন পদ্ধতি ও করতে হবে। তাছাড়া আর কি কি করতে হবে জেনে নিন বিস্তারিত।

    PAN Card করতে Aadhaar ছাড়াও প্রয়োজন এই নথিগুলো (Pan Card)

    এবার থেকে প্যান কার্ডের (Pan Card) আবেদনের জন্য ফর্ম ৯৩ পূরণ করতে হবে। পাশাপাশি এর আগে ৪৯ এ পূরণ করতে হত। এছাড়া অন্যদিকে যারা অনাবাসী তাদের জন্য ফর্ম ৪৯ এএ-র বদলে ফর্ম ৯৫ পূরণ করতে হবে।

    Pan Card apart from aadhaar these documents are required

    আরও পড়ুন: CBSE দশমের রেজাল্ট সামনে! কবে বেরোবে ও কীভাবে চেক করবেন বিস্তারিত জানুন

    তাছাড়া প্যান কার্ডের আবেদন করার জন্য আগে শুধুমাত্র আধার কার্ড প্রয়োজন হত। তবে এবার থেকে তা করলে আর চলবে না। এর সঙ্গে অতিরিক্ত ডকুমেন্টও দিতে হবে। প্যান কার্ডের আবেদনের জন্য জন্মের প্রমাণপত্রের জন্ম সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, মেক্সিকুলেশন সার্টিফিকেট , ভোটার কার্ড ইত্যাদি সরকারের ডকুমেন্টগুলো জমা দিতে হবে।

    এবার জেনে নিন কিভাবে প্যান কার্ডের আবেদন করবেন:

    প্রথমে প্যানের অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল NSDL বা UTIITSL-এ যেতে হবে। এবার ফর্ম ৯৩ সিলেক্ট করুন। তারপর ব্যক্তিগত তথ্য, যেমন জন্মতারিখ, মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিতে হবে।

    পাশাপাশি এবার আধার নম্বর দিতে হবে অথেনটিকেশনের জন্য। এবার আধার ও জন্মতারিখের প্রমাণ আপলোড করতে হবে। এরপরে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন সাবমিট করলে সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে (Pan Card)।

    Click here to Read More
    Previous Article
    SIR বিতর্কে নতুন জট! যোগ্য হয়েও কি ভোট দিতে পারবেন না অনেকেই?
    Next Article
    “কলকাতা উড়িয়ে দেব” পহেলগাঁও ঘটনার বছর ঘোরার আগেই বিস্ফোরক হুমকি পাক মন্ত্রী খোয়াজা আসিফের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment