Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হচ্ছে না বন্ধ, মোড় বদলে নতুন জন্ম হল জি বাংলার এই সিরিয়ালের

    6 days ago

    বাংলাহান্ট ডেস্ক : টিআরপির টানাপোড়েনের সময় মাঝে মাঝেই বিভিন্ন সিরিয়াল (Serial) শেষের খবর ভেসে আসে। কয়েক মাস চলতে না চলতেই বন্ধ হয়ে গিয়েছে, এমন ধারাবাহিকের সংখ্যাও কম নয়। কিন্তু শেষের ঘোষণা হওয়ার পরেও টিকে গিয়েছে সিরিয়াল, এমন উদাহরণ যথেষ্ট বিরল।

    নতুন করে শুরু হচ্ছে এই সিরিয়াল (Serial)

    কথা হচ্ছে ‘আনন্দী’ সিরিয়ালের বিষয়ে। জি বাংলার এই ধারাবাহিকটি শেষের খবর ছড়িয়েছিল সেই ফেব্রুয়ারি মাসে। এমনকি সেটে নাকি সকলে প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন সেই মতো। কিন্তু শেষমেষ আর শেষ হয়নি আনন্দী। বরং বদলে দেওয়া হয় গল্পের ধরণ। নতুন মোড় আনা হয়েছে সিরিয়ালে।

    This zee Bangla serial is not ending

    কী জানালেন নায়িকা: আনন্দী ওরফে অভিনেত্রী অন্বেষা হাজরা বলেন, সকলের একটাই প্রশ্ন ছিল যে সিরিয়ালটি কবে শেষ হবে। কিন্তু সিরিয়াল কবে শেষ হবে, আদৌ কিছু হবে কিনা তা তাঁদের হাতে থাকে না। তিনি আরও বলেন, সবাই জানতেন, ৪৩৭ পর্বেই সিরিয়াল (Serial) শেষ হবে। ১৬ ফেব্রুয়ারি শেষ শুটিং। এমনকি শেষ দিনে কোন কেক কাটা হবে তাও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেষ বড় চমক।

    আরও পড়ুন : লাগে না একটা পয়সাও, বিনামূল্যেই ৩০ বছর ধরে যাত্রীদের ভরপেট খাইয়ে আসছে এই ট্রেন

    বন্ধ হচ্ছে না ধারাবাহিক: অন্বেষা জানান, শেষ দিনের আগের দিন তখনও তাঁদের শুটিং চলছিল। তখনই এক্সিকিউটিভ প্রোডিউসারের একটি মেসেজ আসে। সেখানে বলা হয়, বন্ধ হচ্ছে না আনন্দী। তার বদলে ‘আমাদের দাদামণি’ সিরিয়ালের সময় বদল হচ্ছে।

    আরও পড়ুন : ভোটের আগে কড়া কমিশন, সোশ্যাল মিডিয়ায় কটা অ্যাকাউন্ট, হলফনামায় জানাতে হবে প্রার্থীকে

    বর্তমানে যেখানে একের পর এক ধারাবাহিক শেষের খবর আসছে, সেখানে হঠাৎ এমন উলটপুরাণে স্বাভাবিক ভাবেই চমকেছেন সকলে। আগামীতে সিরিয়ালে নতুন কী মোড় আসবে সেটাই দেখার অপেক্ষায় সকলে।

    Click here to Read More
    Previous Article
    সিনেমাহলে এখনও দেখে ওঠা হয়নি? OTT-তে কবে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’?
    Next Article
    শুরুতেই চমক ‘গঙ্গা’র, প্রথম তিনে বিরাট রদবদল, কে কোন স্থানে TRP তালিকায়

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment