Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শিক্ষা খাতে আসা টাকাতেও দুর্নীতি? কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে CAG Audit করাচ্ছে রাজ্য সরকর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের সমস্ত শিক্ষা-প্রতিষ্ঠান গুলিকে দুর্নীতিমুক্ত করতে এবার CAG বা ক্যাগ দিয়ে অডিট (CAG Audit) করানোর সিদ্ধান্ত নিল রাজ্য-সরকার। রাজ্যের সমস্ত সরকারি, এবং সরকার-পোষিত কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে সরকারি টাকা নিয়ে কোনো কারচুপি হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এবার এই CAG (Comptroller and Auditor General) দিয়ে অডিট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রসঙ্গত রাজ্যে পালাবদলের পর বিগত দু’মাসে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি থেকে ভুরি ভুরি অভিযোগ আসছে বিকাশ ভবনে। প্রকাশ্যে এসেছে কলেজ ক্যাম্পাসে দুর্নীতির অভিযোগও। সেই সূত্র ধরে রাজ্যের শিক্ষা-ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে এহেন বড় পদক্ষেপ নিল রাজ্যের উচ্চ-শিক্ষা-দপ্তর।

    বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই এই বিষয়ে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলকে অডিট করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন উচ্চশিক্ষা দফতের সচিব। জানা যাচ্ছে, আগামী দিনে রাজ্যের মোট ৩১টি রাজ্য পোষিত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ৫০৬টি সরকারি ও সরকারি-পোষিত কলেজগুলিতে এই অডিটের কাজ শুরু করা হবে। যেখানে সরকারি, কেন্দ্রীয় থেকে শুরু করে RUSA এর মত প্রকল্পের অনুদানের টাকা কিভাবে ব্যবহার হয়েছে সেটা দেখা হবে।

    আরও পড়ুনঃ ‘জেনে শুনে রোগ মাথায় চড়তে দিয়েছেন মমতা!’ ভালো-খারাপ তৃণমূল নিয়ে মাথাব্যথা নেই: দিলীপ ঘোষ

    উচ্চ-শিক্ষা দফতরের তরফে অডিটের জন্য একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছে। অডিট শুরুর সময়সীমা জানতে চাওয়ার পাশাপাশি সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে উচ্চ-শিক্ষা দপ্তরের পাঠানো চিঠিতে। এছড়াও CAG অডিটের আওতাভুক্ত সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন প্রয়োজনীয় সমস্ত নথি, ভাউচার ও অন্যান্য তথ্য অডিট টিমের কাছে পৌঁছে দেয়।

    রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য আগামীদিনে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিতে চলেছে ক্যাগ। বিশেষ করে সরকারি হোক বা কেন্দ্রীয় কিংবা RUSA-সহ আরও একাধিক প্রকল্পের অনুদানের অর্থ কীভাবে কোন খাতে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখা হবে। এছড়াও কলেজের ফি থেকে শুরু করে তাদের আয়-ব্যয়ের হিসাব সবকিছুই অডিটে যাচাই করে দেখা হবে।

    Click here to Read More
    Previous Article
    মাত্র ১৭ বছর বয়সেই ৩০০ মার্কিন নৌ-ক্যাডেটের কমান্ডার! ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ঋদ্ধি
    Next Article
    সেমিফাইনালেও মেসি ম্যাজিক, পিছিয়ে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment