Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শচীন-সৌরভ জুটির রেকর্ড ছুঁলেন রোহিত-বিরাট! ভারতের হারের দিনেও তৈরি হলো ইতিহাস

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই সিরিজের পর থেকেই হয়তো আর ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে একসাথে মাঠে দেখা যাবে না রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলির (Virat Kohli) জুটিকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) হয়তো আর হিটম্যানকে সুযোগ দেবে না। কিন্তু নিজেদের শেষ একসঙ্গে খেলা সিরিজে বড় কীর্তি গড়ে রেখে গেলেন হিটম্যান ও চেজ মাস্টার। শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) ও সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) জুটির রেকর্ড ছুঁলেন দুই কিংবদন্তি।

    ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ৮০০০ রানের গণ্ডি সম্পূর্ণ করল বিরাট কোহলি ও রোহিত শর্মার জুটি। তার আগে প্রথমবার এই মাইলফলক ছুঁয়েছিল শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলীর জুটি।তাদের নামের পাশে রয়েছে ১২,৪০০ আন্তর্জাতিক রানের পার্টনারশিপ। ভারতীয়দের মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়ের জুটি (১১, ০৩৭)। বিরাট-রোহিত জুটি আপাতত ৮,০২৮ রান করে এই তালিকায় তৃতীয় স্থানে।

    কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার হাফ-সেঞ্চুরি করলেও ভারতীয় দল মাত্র ৪৪ ওভার ব্যাটিং করে ২৩৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে রান তারা করতে নেমে জো রুটের ৯৯ রানের অসাধারণ ইনিংসে ভর করে জয় পায় ইংল্যান্ড। ওডিআই সিরিজ এখন ১-১ সমতায়।

    আরও পড়ুন: রোহিত শর্মার বিদায়ঘণ্টা বাজিয়ে দিলো BCCI! লর্ডসের মাঠেই শেষবার ভারতের জার্সি গায়ে চাপাবেন হিটম্যান?

    চলতি ইংল্যান্ড সফর রোহিত শর্মার কাছে ছিল অ্যাসিড টেস্টের মতো। এই সফরে সফল হলে আগামী ওডিআই বিশ্বকাপের জন্য তর্ক থেকে যেত রোহিত শর্মার দলে থাকা নিয়ে। কিন্তু প্রথম ম্যাচে মাত্র ১১ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ওডিআই ম্যাচে ৪৭ বল খেলে রোহিত শর্মা মাত্র ২৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন। অর্থাৎ নিজের ব্যাটিংয়ের স্বাভাবিক ধরন বদলেও নিজের সেরাটা বার করে আনতে ব্যর্থ হচ্ছেনা হিটম্যান।

    আরও পড়ুন: দুই ম্যাচে ৮ গোল! উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা, কলকাতা লিগে বিধ্বংসী মেজাজে ইস্টবেঙ্গল

    এবার খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে রোহিত শর্মা বাদ করলে তার জায়গায় শুভমান গিলের ওপেনার হিসেবে সঙ্গী হবেন কে? এর ক্ষেত্রে ভারতীয় দলের হাতে রয়েছে একাধিক অপশন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্ভবত অল্প সুযোগের নিজের যোগ্যতা প্রমাণ দেওয়াযশস্বী জয়সওয়ালকে এই ফরম্যাটে রোহিত শর্মার বদলি হিসেবে বেছে নেবে। মাত্র ছ’টি ওডিআই ম্যাচ খেলে দুটি আন্তর্জাতিক সেঞ্চুরি করা এই বাঁ-হাতি ব্যাটারই হয়তো হবেন শুভমান গিলের পরবর্তী সময়ের ওপেনিং সঙ্গী।

     

    Click here to Read More
    Previous Article
    লন্ডনের অক্সফোর্ডের আদলে তৈরি হবে কলেজ স্ট্রিট, পরিদর্শনে সবটা খতিয়ে দেখে জানালেন অগ্নিমিত্রা
    Next Article
    Puri Jagannath Temple Mystery: অলৌকিকতায় ভরা পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য !

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment