Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সবুজ-মেরুণ জার্সিতে প্রাক্তন লাল-হলুদ তারকার দুরন্ত খেলা! জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু মোহনবাগানের

    2 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দুই বছরে কলকাতা লিগে (Calcutta Football League) বিশেষ সুবিধা করে উঠতে পারেনি মোহনবাগান (Mohun Bagan)। জয়ের জন্য মরিয়া হয়ে মরশুম শুরুর আগেই ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল (East Bengal) থেকে ছিনিয়ে এনেছিলেন তারকা ফুটবলার সায়ন ব্যানার্জিকে (Sayan Banerjee)। আর সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তার প্রমাণ পাওয়া গেলো সোমবার বিকেলে। গোল এবং জোড়া অ্যাসিস্ট করে কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে পাঠচক্রকে উড়িয়ে দেওয়ার দিনে মোহনবাগানের নায়ক সেই সায়ন।

    ১৩ ই জুলাই, বহুদিন পর মোহনবাগান মাঠে ফ্লাড লাইটের আলোয় কোনও ম্যাচ আয়োজিত হয়েছিল। ঘরের মাঠে এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন মোহনবাগান ফুটবলাররা। দুর্বল পাঠচক্রের বিরুদ্ধে এদিন সবুজ মেরুণ শিবির জয় পায় ৪-০ ফলে। সায়ন ছাড়াও গোল পেয়েছেন কিয়ান নাসিরি, সুহেল ভাট এবং বিভান।

    তবে পাঠচক্র যে একেবারেই দাঁড়াতে পারেনি, এমনটা বলা ভুল হবে। ম্যাচের প্রথমার্ধে তাদের প্রতিআক্রমণ বারবার সমস্যায় ফেলেছিল বাস্তব রায়ের ছেলেদের। তবে ম্যাচের শুরু থেকেই দুরন্ত ফুটবল খেলছিলেন সায়ন। কয়েকটি সুযোগ নষ্ট না হলে প্রথম কোয়ার্টারেই অন্তত ২ গোলে এগিয়ে যেতে পারতো মোহনবাগান।

    আরও পড়ুন: সেমিফাইনালে মেসি, এমবাপ্পে, বেলিংহ্যাম, ইয়ামাল! বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা……

    ম্যাচের প্রথম গোল আসে ২১ মিনিটে। বাঁ প্রান্ত থেকে তীব্র গতিতে ঢুকে এসে গোলরক্ষকের পেছন দিয়ে ক্রস করেন সায়ন। ফাঁকা গোলে বল ঠেলেন কিয়ান নাসিরি। এরপর ম্যাচের ৬৬ মিনিটে রোহিতের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন সুহেল ভাট। ম্যাচের একদম শেষদিকে গোল করেন বিভান এবং সায়ন। এই দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে গত দুইবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে বার্তা পাঠিয়ে রাখলো সবুজ-মেরুণ শিবির।

    আরও পড়ুন: দাপট দেখিয়ে জয় দিয়ে মরশুম শুরু! কলকাতা লিগের প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে উড়িয়ে দিলো ইস্টবেঙ্গল

    সদ্য ইস্টবেঙ্গল শিবির থেকে তাদের গতবারের আইএসএল জয়ের মূল কারিগর মিগুয়েলকে ছিনিয়ে এনেছে মোহনবাগান। কলকাতা লিগের প্রথম ম্যাচে ৩-০ ফলে জয় পেয়েছে লাল হলুদ শিবির। এদিন মোহনবাগান জয় পেলো ৪-০ ফলে। আপাতত সব দিক দিয়েই চিরপ্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিচ্ছে সবুজ-মেরুণ ক্লাব।

     

     

    Click here to Read More
    Previous Article
    রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে খুশির খবর! চাকরিপ্রার্থীদের চিন্তা দূর করে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
    Next Article
    এবার মিলবে ১০ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডার? ক্ষুদ্র ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের জন্য বড় আপডেট

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment